AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: শতাধিক পুলিশ হাজির দিঘায়, তৈরি হচ্ছে নতুন ফাঁড়ি! চলছে জোর প্রস্তুতি

Digha: ইতিমধ্যে প্রায় ১২০জন পুলিশ কর্মী পৌঁছেছে দিঘায়। মন্দিরের নিরাপত্তায় থাকবেন ১৩ জন বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশকর্মী। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে রাখা থাকবে মন্দির।

Digha: শতাধিক পুলিশ হাজির দিঘায়, তৈরি হচ্ছে নতুন ফাঁড়ি! চলছে জোর প্রস্তুতি
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 11, 2025 | 10:06 PM
Share

দিঘা: সব নিয়ম মেনেই দিঘার জগন্নাথ মন্দিরের শুভ সূচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে দিঘায়। ‘দিঘার জগন্নাথধাম’ উদ্বোধনের আর মাত্র কয়েকদিন বাকি। আর এই আবহের কথা মাথায় রেখে দোলের আগে থেকেই জগন্নাথ ধামের বুকিং চলছে জোর কদমে। লক্ষ লক্ষ পর্যটক আসার কথা মাথায় রেখেই নিরাপত্তার বিষয়ে গুরুত্ব দিয়ে ‘জগন্নাথ ধাম থানা বা ফাঁড়ি তৈরি হচ্ছে বলেই পুলিশ সূত্রে খবর।

ইতিমধ্যে প্রায় ১২০জন পুলিশ কর্মী পৌঁছেছে দিঘায়। মন্দিরের নিরাপত্তায় থাকবেন ১৩ জন বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশকর্মী। কড়া নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে রাখা থাকবে মন্দির।

২০১৯ সালে দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ২০২২ সালের ৩ মে অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। নিউ দিঘার রেল স্টেশনের কাছে ভোগীব্রহ্মপুর মৌজায় ২০ একর জায়গার ওপর ২০০ কোটির বেশি ব্যায়ে জগন্নাথ মন্দির বা জগন্নাথ ধাম নির্মাণের কাজ চলছে জোর কদমে। মন্দিরের পাশাপাশি ৪ কোটি টাকা ব্যায়ে চৈতন্যদ্বার নির্মাণ করা হচ্ছে।

শ্বেতপাথরের মূর্তি তৈরি হচ্ছে, যা রাজস্থান থেকে তৈরি করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে পাথরের মূর্তির পাশাপাশি পুরীর মতোই নিমকাঠের মূর্তিও ওড়িশায় তৈরি করা হচ্ছে, যা রথের সময় রথে চেপে জগন্নাথ ধাম থেকে মাসির বাড়ি যাবে।

খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?
বুধবার থেকে আবার বাড়ি বাড়ি আসবেন BLO-রা, কী করবেন এবার?