AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha: রাতের অন্ধকারে দিঘার সৈকতে এই ঘটনা ঘটছিল দিনের পর দিন, সত্যিটা খুঁজে বের করল পুলিশ

Digha: একজনই এই কাজ করছিল, নাকি এর পিছনে কোনও চক্র কাজ করছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আজ সোমবার কাঁথি মহকুমা আদালতে পেশ করা হবে তাঁকে। 

Digha: রাতের অন্ধকারে দিঘার সৈকতে এই ঘটনা ঘটছিল দিনের পর দিন, সত্যিটা খুঁজে বের করল পুলিশ
Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 28, 2024 | 3:13 PM
Share

দিঘা: দিঘার সৈকতে কখনও পর্যটকের অভাব হয় না। সদ্য সাইক্লোন আতঙ্কে পর্যটকদের উপস্থিতি কিছুটা কম হলেও সে আবার নতুন করে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করেছে। এরই মধ্যে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। রাতের অন্ধকারে সমুদ্র সৈকতে গিয়ে বিপদে পড়তে হচ্ছে পর্যটকদের। একবার নয়, একাধিকবার একই ঘটনা। থানায় অভিযোগ দায়ের হতেই তৎপর হয় পুলিশ। এলাকার সব সিসিটিভি-র ফুটেজ খতিয়ে দেখতেই আসল ঘটনাটা সামনে এল। একজনকে গ্রেফতার করা সম্ভব হলেও তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

রাতে সৈকতে গেলেই চোখে পড়ছে পুলিশের পোশাক পরা লোক। আর তারাই পর্যটকদের টাকা-পয়সা ছিনতাই করে পালাচ্ছে! কয়েকদিন আগেও এমন অভিযোগ উঠেছিল। সম্প্রতি আবারও অভিযোগ ওঠায়, পুলিশ তৎপর হয়ে তদন্ত শুরু করে। সিসিটিভি দেখে চিহ্নিত করা হয় এক যুবককে। তাকে গ্রেফতারও করা হয়েছে। ধৃত যুবকের নাম পুলক দাস। তার বাড়ি কাঁথি থানা এলাকার পাইলোচ্ছনপুর এলাকায়। পুলিশ সূত্রে খবর, তাকে পুলিশের পোশাক পরেই ঘুরতে দেখা যাচ্ছিল সৈকতে। সিসিটিভি ফুটেজ দেখেই তাঁকে চিহ্নিত করে পুলিশ। জনপ্রিয় সৈকত শহর দিঘায় পর্যটকদের নিরাপত্তা কতটা, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

এর আগে যে অভিযোগ উঠেছিল, সে ক্ষেত্রেও এই পুলক দাসই ছিনতাই করেছিল কি না, তা এখনও স্পষ্ট নয় পুলিশের কাছে। তদন্ত করে দেখা হচ্ছে। এই একজন, নাকি এর পিছনে কোনও চক্র কাজ করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আজ সোমবার কাঁথি মহকুমা আদালতে পেশ করা হবে তাঁকে।

Follow Us
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
অরূপ-স্বরূপের সুরুচিতে দুর্গাপুজো নিয়ে সংশয়, কী হতে চলেছে?
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
সীমান্তে শয়ে শয়ে অনুপ্রবেশকারী, রুখে দিল বিএসএফ
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
অভিষেকের চার্টার্ড বিমান ব্যবহারের বিতর্ক, কী বললেন অগ্নিমিত্রা পাল?
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
স্পিকারের কাছে কাকলি-সহ ২০ সাংসদের পদ খারিজের দাবি অভিষেকের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
তৃণমূলের ৩ অ্যাকাউন্টের লেনদেন বন্ধ রাখার নির্দেশ পুলিশের
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
ঝুলন্ত টোলকর্মীকে নিয়েই ছুটল গাড়ি, উত্তর দিনাজপুরে ভয়ঙ্কর ছবি
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
বাসন্তীতে STF অভিযানে বিপুল অস্ত্র উদ্ধার, ২ তৃণমূল নেতা ধৃত
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
হামলার পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন জাহাঙ্গিরের স্ত্রী রেজিনা
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
'কোনওদিন কি রাজনীতিতে ফিট ছিলাম?' কেন বললেন গৌতম দেব?
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন
সুন্দরবন থেকে কলকাতা ৫০০ নৌকা, গঙ্গাবক্ষে হবে যোগাসন