AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purbo Medinipur: সাত বছরের নাবালিকার গোপনাঙ্গে হাত! দৃষ্টান্তমূলক শাস্তি দিল আদালত

Purbo Medinipur: উল্লেখ্য, গত ২০২২ সালের জুলাই মাসে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে ওই ব্যক্তি। নাবালিকার বাড়ি থেকে কিছুটা দূরেই দোষীর একটি দোকান ছিল।

Purbo Medinipur: সাত বছরের নাবালিকার গোপনাঙ্গে হাত! দৃষ্টান্তমূলক শাস্তি দিল আদালত
হলদিয়া আদালতImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 07, 2024 | 12:03 AM
Share

পূর্ব মেদিনীপুর:  সাত বছরের নাবালিকাকে চিপস খাওয়ানোর প্রলোভন দেখিয়ে এক দোকানদার গোপনাঙ্গে হাত দেয়। সেই ঘটনা হলদিয়া মহিলা থানায় অভিযোগ দায়ের হয়। ওই দোকানদারের নাম সঞ্জীব দাস। নাবালিকাকে দোকানে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে সঞ্জীবকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড সাজা ঘোষণা করল হলদিয়া পকসো আদালত। শুক্রবার হলদিয়া পকসো আদালতের বিচারক অঞ্জন কুমার সরকার দোষীর পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানার সাজা ঘোষণা করেন।

উল্লেখ্য, গত ২০২২ সালের জুলাই মাসে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানা এলাকায় এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে ওই ব্যক্তি। নাবালিকার বাড়ি থেকে কিছুটা দূরেই দোষীর একটি দোকান ছিল। সেখানে সন্ধ্যায় নাবালিকাকে ডেকে ধর্ষণের চেষ্টা করে ওই ব্যক্তি। এরপর কোনক্রমে বাড়ি চলে আসে ওই নাবালিকা। পরিবারের লোকজনদের গোটা ঘটনার কথা খুলে বললে পরিবারের তরফ থেকে সুতাহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ সঞ্জীব দাসকে গ্রেফতার করে। সেই মামলায় শুক্রবার হলদিয়া পকসো আদালত সাজা ঘোষণা করে। ৯ জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই সাজা বলে জানিয়েছেন সরকারি আইনজীবী অরবিন্দ মাইতি।

প্রসঙ্গত, শুক্রবারই জয়নগরে নাবালিকাকে ধর্ষণে খুনের রায় দেয় বারুইপুর পকসো আদালত। ঘটনার ৬১ দিনের মাথায় সাজা ঘোষণা । তিনটি ধারায় দোষী সাব্যস্ত মুস্তাকিনকে ফাঁসির সাজা দেওয়া হয়। বাকি একটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় পকসো আদালত।

Follow Us
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
লাইনে দাঁড়িয়েও মিলছে না সিলিন্ডার, পুলিশের সামনেই পথ আটকে বিক্ষোভ
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
পুলিশ খুঁজেই পাচ্ছে না, অথচ সেই সোনা পাপ্পুরই ইফতারে 'হেভিওয়েট' দাওয়াত
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
ব্রিগেডে জনজোয়ার, পদ্ম কর্মীদের মুখে শুধুই 'মোদী মোদী' স্লোগান
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
কেষ্টপুর খালের অবস্থা দেখেছেন? শুনুন কী বলছেন বাসিন্দারা
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
ঠাকুরনগর, বনগাঁ, কেশিঙ্গা- একগুচ্ছ স্পেশাল ট্রেন ঘোষণা রেলের
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই...
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
ভোটের আগে ব্রিগেড থেকে কী বার্তা দেবেন মোদী? বাড়ছে জল্পনা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
DA চেয়ে ধর্মঘট, লাটে উচ্চমাধ্যমিকের পরীক্ষা
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
বাড়িমালিকের সিদ্ধান্ত টের পাননি ভাড়াটিয়ারা, কী হল জোড়াসাঁকোয়?
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে
'ঘরের পাঁচিল' থেকে ফের গৃহস্থের হেঁসেলে, 'হাসছে' ঘুঁটে