AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purbo Medinipur: রাতের ফাঁকা ট্রেনে আক্রান্ত শিক্ষক, কেড়ে নেওয়া হল ফোন

Purbo Medinipur: ওই শিক্ষকের সাঁতরাগাছি স্টেশনের নামার কথা ছিল। কিন্তু চলন্ত ট্রেন থেকে তাঁকে নামতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। দুষ্কৃতীদের মারে মাথায় গুরুতর চোট পান ওই শিক্ষক। তাঁকে প্রচুর মারধর করা হয়েছে।

Purbo Medinipur: রাতের ফাঁকা ট্রেনে আক্রান্ত শিক্ষক, কেড়ে নেওয়া হল ফোন
শিক্ষকের ওপর হামলাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 07, 2025 | 10:18 PM
Share

পূর্ব মেদিনীপুর: রাতের ট্রেনে আক্রান্ত প্রধান শিক্ষক। আক্রান্ত পূর্ব মেদিনীপুরের ময়নার চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের বাংলা বিষয়ের শিক্ষক নন্দ মুমু। জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাত সাড়ে দশটা নাগাদ লোকালে বাড়ি ফিরছিলেন তিনি। সে সময়ে তাঁর অভিযোগ দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। তাঁর ফোনও কেড়ে নেওয়ার চেষ্টা হয়।

জানা গিয়েছে, ওই শিক্ষকের সাঁতরাগাছি স্টেশনের নামার কথা ছিল। কিন্তু চলন্ত ট্রেন থেকে তাঁকে নামতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। দুষ্কৃতীদের মারে মাথায় গুরুতর চোট পান ওই শিক্ষক। তাঁকে প্রচুর মারধর করা হয়েছে।  ওই শিক্ষক বর্তমানে তিনি উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি রয়েছেন।

ওই শিক্ষক জানাচ্ছেন, মাঝের একটি স্টেশন থেকে ওই দুষ্কৃতীরা ট্রেনে ওঠে। ট্রেন ফাঁকাই ছিল। অতর্কিতে হামলা চালায় তারা। শিক্ষকের গন্তব্য স্টেশন সাঁতরাগাছি হলেও তাঁকে সেই স্টেশনে নামতে দেওয়া হয়নি বলে অভিযোগ। পরে তিনি উলুবেড়িয়া স্টেশনে নামেন। মাথায় গুরুতর চোট নিয়ে রাত ১২:৩০ নাগাদ বাড়ি ফেরেন। ওই কামরায় ৪ থেকে ৫ জন যাত্রী থাকা সত্ত্বেও, তাঁরা ভয়ে কিছু বলেননি বলে শিক্ষক জানাচ্ছেন। বিষয়টি পুলিশকে জানিয়েছেন তিনি।

Follow Us
মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-এসপিদের বদলের দাবি শুভেন্দুর, কেন?
মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিব-এসপিদের বদলের দাবি শুভেন্দুর, কেন?
ভোটের দফা থেকে অমীমাংসিতের তালিকা, সাংবাদিক বৈঠকে কী বললেন জ্ঞানেশ?
ভোটের দফা থেকে অমীমাংসিতের তালিকা, সাংবাদিক বৈঠকে কী বললেন জ্ঞানেশ?
গ্যাস আর পাওয়া যাবে তো? বড় উদ্যোগ নিল কেন্দ্র
গ্যাস আর পাওয়া যাবে তো? বড় উদ্যোগ নিল কেন্দ্র
সুভাষ সরকারকে পাশে নিয়ে বুলডোজারে চড়লেন সুকান্ত, দিলেন হুঁশিয়ারি
সুভাষ সরকারকে পাশে নিয়ে বুলডোজারে চড়লেন সুকান্ত, দিলেন হুঁশিয়ারি
'যৌথ পরিবারে ১৭ দিনে গ্যাস শেষ হলে কী করব?', উঠছে প্রশ্ন
'যৌথ পরিবারে ১৭ দিনে গ্যাস শেষ হলে কী করব?', উঠছে প্রশ্ন
মহিলার কথা শুনেই তেড়ে গেলেন তৃণমূল নেতা, দেখুন ক্যামেরার সামনে কী হল
মহিলার কথা শুনেই তেড়ে গেলেন তৃণমূল নেতা, দেখুন ক্যামেরার সামনে কী হল
SIR নিয়ে বড় কোনও নির্দেশ আসবে? আজ সব নজর সুপ্রিম কোর্টে
SIR নিয়ে বড় কোনও নির্দেশ আসবে? আজ সব নজর সুপ্রিম কোর্টে
শহরে মধ্যরাতে হঠাৎ গাড়ির এত লম্বা লাইন কেন?
শহরে মধ্যরাতে হঠাৎ গাড়ির এত লম্বা লাইন কেন?
বাংলায় ভোট কবে? বড় ঘোষণা করতে পারেন জ্ঞানেশ কুমার
বাংলায় ভোট কবে? বড় ঘোষণা করতে পারেন জ্ঞানেশ কুমার
'মা কোনওদিনই ক্ষমা করবে না...', দক্ষিণেশ্বর মন্দিরের সামনে বিক্ষোভ
'মা কোনওদিনই ক্ষমা করবে না...', দক্ষিণেশ্বর মন্দিরের সামনে বিক্ষোভ