AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Arunoday Banerjee Death Update: শুটিংয়ের অনুমতি ছিল না, তালসারির শান্ত সমুদ্রের চোরাবালিই কি টেনে নিয়েছিল রাহুলকে? কী বলছে পুলিশ

Rahul Arunoday Banerjee Death Update: 'ভোলে বাবা পার করেগা' সিরিয়ালের শুটিং চলছিল তালসারিতে। এটি তালসারি কোস্টাল এরিয়ার অন্তর্গত। পুলিশ সূত্রে খবর, এই শুটিংয়ের জন্য তালসারি মেরিন থানার অনুমতিই নেওয়া হয়নি। পুলিশের দাবি, জলে নেমে শুটিংয়ের কোনও অনুমতিই ছিল না। 

Rahul Arunoday Banerjee Death Update: শুটিংয়ের অনুমতি ছিল না, তালসারির শান্ত সমুদ্রের চোরাবালিই কি টেনে নিয়েছিল রাহুলকে? কী বলছে পুলিশ
তালসারির সমুদ্র সৈকতে শুটিংয়ের দৃশ্য।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Mar 30, 2026 | 1:22 PM
Share

কলকাতা: রাহুলের মৃত্য়ু ঘিরে ধোঁয়াশা, উঠছে হাজারো প্রশ্ন। রবিবার, ২৯ মার্চ ওড়িশার তালসারি সমুদ্র সৈকতে শুটিং চলাকালীন দুর্ঘটনার মুখে পড়েন রাহুল। সমুদ্রে তলিয়ে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিং চলছিল তালসারিতে। এটি তালসারি কোস্টাল এরিয়ার অন্তর্গত। পুলিশ সূত্রে খবর, এই শুটিংয়ের জন্য তালসারি মেরিন থানার অনুমতিই নেওয়া হয়নি। পুলিশের দাবি, জলে নেমে শুটিংয়ের কোনও অনুমতিই ছিল না। এএনআই সংবাদ সংস্থা তাদের এক্স প্রোফাইলে টুইট করেছে বালাসোর পুলিশকর্তার বক্তব্য। সেখানে তিনি জানিয়েছেন, শুটিংয়ের কোনও অনুমতিই ছিল না।

পুলিশকর্তা জানিয়েছেন, ”গতকাল তালসারি আইআইসি (IIC) দিঘার পুলিশের কাছ থেকে একজন বাঙালি অভিনেতার মৃত্যুর খবর পান, যার দেহ দিঘা মেডিকেল কলেজে ছিল। পরবর্তীতে তালসারি ও দিঘা পুলিশের যৌথ তদন্তে জানা গেছে যে, ঘটনাটি গতকাল বিকেল ৫:৩০ নাগাদ ঘটেছিল। একটি সিরিয়ালের শুটিং চলাকালীন রাহুল বন্দ্যোপাধ্যায় এবং শ্বেতা মিশ্র হাঁটু সমান জলে নাচছিলেন। আচমকাই তারা দুজনেই একটি গর্তে পড়ে যান এবং তাদের টিম তৎক্ষণাৎ তাদের দিঘা হাসপাতালে নিয়ে যায়। তবে পুরুষ অভিনেতাটিকে বাঁচানো সম্ভব হয়নি। শুটিংয়ের বিষয়ে প্রোডাকশন টিম আগে থেকে কোনো তথ্য দেয়নি বা কোনো অনুমতিও নেয়নি। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তালসারি পুলিশ দিঘা পুলিশের সাথে যোগাযোগ রাখছে।”

Rahul (5)

গোড়ালি জলে শুটিংয়ের কথা ছিল। আকস্মিক একটা বড় ঢেউ আসায় ভারসাম্য হারিয়ে জলে পড়ে যান রাহুল ও শ্বেতা। এমনটাই ইউনিট সূত্রে খবর। তবে গোড়ালি জলে দাঁড়িয়ে থাকলে, কীভাবে ডুবে যাওয়ার মতো অবস্থা হল? উঠছে প্রশ্ন। এ ক্ষেত্রে তালসারি পুলিশ জানাচ্ছে, তালসারির সমুদ্র সৈকতে চোরাবালি রয়েছে। তাহলে কি চোরাবালির কারণেই দুর্ঘটনা ঘটল?

রাহুলের মৃত্যু ঘিরে আরও অনেক ধন্দ্ব রয়েছে। একই ঘটনার একাধিক বর্ণনা শোনা যাচ্ছে উপস্থিত নানা মানুষের মুখে। রাহুলের সহ-অভিনেত্রী শ্বেতা বলেছেন, তিনিও জলে পড়ে গিয়েছিলেন। তিনি পাড়ে আসতে পারলেও, ভেসে যান রাহুল। শ্বেতাকে দ্রুত উদ্ধার করা গেলে, রাহুলের এমন পরিণতি কেন হল?

শুটিংয়ের ম্যানেজার বলছেন, প্যাক আপ হয়ে গিয়েছিল। তবে ডিরেক্টর জানিয়েছেন, ড্রোন শট বাকি ছিল। সকলের প্যাক আপ হয়নি। রাহুল ও শ্বেতার শট বাকি ছিল। ক্যামেরা সেট আপ করা হচ্ছিল, তখন সমুদ্রে এগিয়ে যান রাহুল। এক্ষেত্রেও প্রশ্ন উঠছে, শুটিংয়ের এতজন কলাকুশলী, টেকনিশিয়ান উপস্থিত ছিলেন, তাদের মাঝখান দিয়ে কীভাবে রাহুল সমুদ্রে নামলেন? সঙ্গে সঙ্গেই বা কেন উদ্ধার করা যায়নি তাঁকে? তালসারির সমুদ্র সৈকত শান্ত। পর্যটকের ভিড়ও কম থাকে সেই কারণে। ওই শান্ত সমুদ্রে কীভাবে ডুবে গেলেন রাহুল? যথাযথ সুরক্ষা ব্যবস্থা কি ছিল? লাইফ সেভিং গার্ড, ইমার্জেন্সি মেডিক্যাল টিম না নিয়েই সমুদ্রের ধারে কীভাবে শ্যুটিং চলছিল?

আজ তমলুক মেডিক্যাল কলেজে রাহুলের মরদেহের ময়নাতদন্ত হবে। তারপর কলকাতায় আনা হবে দেহ।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?