AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari: ‘কলকাতার ক্ষেত্রে ভয়ঙ্কর দিন…’ বাতিল ‘খেলা হবে’ দিবস, ১৬ অগস্ট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর

Suvendu Adhikari on 16 August: ১৬ অগস্টই বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে। আবার এই দিনের সঙ্গেই জুড়ে রয়েছে একটা কালো ইতিহাসও। এই দিনই দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। সেই প্রসঙ্গ তুলেই ১৬ অগস্টের পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী। মেচেদায় দুই বৈঠকের পর এই নিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?

Suvendu Adhikari: 'কলকাতার ক্ষেত্রে ভয়ঙ্কর দিন...' বাতিল 'খেলা হবে' দিবস, ১৬ অগস্ট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর
শুভেন্দু অধিকারীImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 13, 2026 | 9:15 AM
Share

মেচেদা: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল ‘খেলা হবে’। বহুচর্চিত স্লোগানকে আর এক ধাপ এগিয়ে নিয়ে গিয়ে ১৬ অগাস্ট দিনটিকে ‘খেলা হবে’ দিবস ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (EX CM Mamata Banerjee)। এবার সেই ১৬ অগস্টকে নিয়েই বড় সিদ্ধান্ত নিল শুভেন্দু-সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) স্পষ্ট জানিয়ে দিলেন, এবার থেকে এই দিনটি আর খেলা হবে দিবস (Khela Hobe Diwas) হিসেবে পালন করা হবে না। তার পরিবর্তে আয়ুষ্মান দিবস (Ayushman Diwas) পালন করা হবে।

শুভেন্দুর বৈঠক

রবিবার পূর্ব মেদিনীপুরের মেচেদার একটি গেস্ট হাউসে দলীয় নেতাকর্মী ও জনপ্রতিনিধিদের নিয়ে পৃথক দুটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমে সাংগঠনিক পদাধিকারীদের নিয়ে একটি বৈঠক করেন শুভেন্দু। এরপর দলীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ১৬ অগাস্ট নিয়ে পরিকল্পনার কথা জানান মুখ্যমন্ত্রী।

১৬ অগস্ট নিয়ে কী পরিকল্পনা মুখ্যমন্ত্রীর?

১৬ অগস্টই বিজেপি সরকারের ১০০ দিন পূর্ণ হচ্ছে। আবার এই দিনের সঙ্গেই জুড়ে রয়েছে একটা কালো ইতিহাসও। এই দিনই দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল। সেই প্রসঙ্গ তুলেই শুভেন্দু অধিকারী বলেন, “১৬ অগস্ট কলকাতার ক্ষেত্রে ভয়ঙ্কর দিন৷ ওই দিনই সুরাওয়ার্দির নেতৃত্বে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল৷ আর সেই দিনটায় তৃণমূল কংগ্রেসের সরকার খেলা হবে দিবস পালন করত৷ আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে ওই দিন আয়ুষ্মান দিবস হিসেবে পালন করা হবে৷”

পাশাপাশি আয়ুষ্মান ভারত প্রসঙ্গে শুভেন্দু বলেন, “৭০ বছরের উপরে হলেই আয়ুষ্মান ভারত সকলে পাবেন। এছাড়াও যারা যোগ্য তাঁরা আয়ুষ্মান ভারত পাবেন। যারা পাচ্ছেন না তাঁরা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা পাবেন।” অন্নপূর্ণা যোজনা নিয়েও আশ্বস্ত করেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, “আগের সরকার ৫০০ টাকার লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে নয় মাস লাগিয়ে দিয়েছিল। আমরা ১ কোটি ২০ লক্ষ লোককে দেড় মাসে দিয়ে দিয়েছি। বাকি যারা যোগ্য রয়েছেন তাঁরাও পাবেন। তবে অযোগ্যরা বাদ যাবেন। সরকারি প্রতিটি জিনিসের নিয়ম থাকা দরকার।”

বাংলায় ১৬ অগস্ট

ইতিহাসের পাতা ঘেঁটে দেখলে কালো অধ্যায়গুলির মধ্যে অন্যতম ১৯৪৬ সালের দ্য গ্রেট কলকাতা কিলিং। ওই বছর ১৬ অগস্ট সুরাবর্দির নির্দেশে কলকাতা সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছিল। যার বলি হতে হয়েছিল বহু মানুষকে।

আবার তৃণমূল জমানায় এই দিনটা পালন হত খেলা হবে দিবস হিসেবে। ২০২১-এর ২১ জুলাইয়ের মঞ্চ থেকে এই নির্বাচনী স্লোগানকে একটা বিশেষ দিন হিসেবে পালনের ঘোষণা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, কী কারণে ১৬ অগস্ট বেছে নেওয়া হয়, তা জানানো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমাদের স্লোগান ছিল ‘খেলা হবে’। তাই ‘খেলা হবে’ দিবস পালিত হবে।” তবে, এখন আর সেই রাজাও নেই, রাজ্যপাটও গিয়েছে। তৃণমূল জমানার একাধিক সিদ্ধান্তের বদল ঘটিয়েছে শুভেন্দু-সরকার। এবার সেই তালিকায় গুরুত্ব পেল ১৬ অগাস্টও।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা