Pabitra Kar Nandigram Nomination: শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়ানো পবিত্র কর মাসে কত আয় করেন জানেন! মোট কত সম্পত্তি?

Pabitra Kar assets disclosure: হলফনামায় নিজের স্থাবর সম্পত্তির হিসেব দিতে গিয়ে তৃণমূল প্রার্থী পবিত্র কর জানিয়েছেন, তাঁর নামে একাধিক কৃষি জমি রয়েছে। স্ত্রীর নামেও রয়েছে কৃষিজমি। তাঁর মধ্যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কৃষি জমি রয়েছে। আবার তিনি কিনেছেনও। তাঁর নামে থাকা কৃষি জমির বর্তমান বাজারমূল্য ৭২ লক্ষ ১৩ হাজার ৬৫ টাকা। আর স্ত্রীর নামে থাকা কৃষিজমির বর্তমান মূল্য ১৩ লক্ষ ৭৫ হাজার টাকা।

Pabitra Kar Nandigram Nomination: শুভেন্দুর বিরুদ্ধে দাঁড়ানো পবিত্র কর মাসে কত আয় করেন জানেন! মোট কত সম্পত্তি?
নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করImage Credit source: TV9 Bangla

Apr 03, 2026 | 2:14 PM

নন্দীগ্রাম: তিনি নন্দীগ্রামের ভূমিপুত্র। কিছুদিন আগেও ছিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর সঙ্গী। আর এখন প্রতিদ্বন্দ্বী। নন্দীগ্রামের বয়ালের বছর তেতাল্লিশের পবিত্র কর। তাঁর উপরই নন্দীগ্রাম আসন ‘পুনরুদ্ধার’-র দায়িত্ব সঁপেছে তৃণমূল নেতৃত্ব। বিজেপি প্রার্থী শুভেন্দু গত ৩০ মার্চ তাঁর মনোনয়ন জমা দিয়েছেন। এবার মনোনয়ন জমা দিলেন পবিত্র। হলফনামায় তাঁর সম্পদের পরিমাণ ও গত পাঁচ অর্থবর্ষে আয়ের কথা জানিয়েছেন তৃণমূল প্রার্থী। স্থাবর ও অস্থাবর মিলিয়ে কত সম্পত্তি রয়েছে পবিত্রর?

গত ৫ অর্থবর্ষে তাঁর আয়ের হিসেব দিতে গিয়ে হলফনামায় শেষ দুটি অর্থবর্ষে আয়ের জায়গায় প্রযোজ্য নয় লিখেছেন পবিত্র কর। আর ২০২২-২৩ অর্থবর্ষে তৃণমূল প্রার্থীর আয় ছিল ৪ লক্ষ ৩৪ হাজার ৮৪০ টাকা। ২০২৩-২৪ অর্থবর্ষে তাঁর আয় ছিল ৪ লক্ষ ৭৯ হাজার ৫৯০ টাকা। আর ২০২৪-২৫ অর্থবর্ষে তাঁর আয় ৪ লক্ষ ৯৯ হাজার ৫৫০ টাকা ছিল বলে হলফনামায় জানিয়েছেন পবিত্র কর। অর্থাৎ এই অর্থবর্ষে মাসে সাড়ে ৪১ হাজার টাকার মতো আয় হয়েছে তাঁর। স্ত্রী শিউলি করের গত ৫ অর্থবর্ষের আয়ের জায়গায় প্রযোজ্য নয় বলে লিখেছেন তৃণমূল প্রার্থী। পবিত্র করের এক ছেলে ও এক মেয়ে। সন্তানদের আয়ের জায়গায়ও প্রযোজ্য নয় বলে লিখেছেন তিনি।

হলফনামায় পবিত্র কর জানিয়েছেন, তাঁর কাছে নগদ ৫৪ হাজার ৫৩০ টাকা রয়েছে। তাঁর স্ত্রীর কাছে নগদ রয়েছে ২৮ হাজার ২৭৪ টাকা। তাঁর ও স্ত্রীর নামে একাধিক ব্য়াঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তার মধ্যে তৃণমূল প্রার্থীর একটি অ্যাকাউন্টে ৩ লক্ষ ৩৩ হাজার ৫৭০ টাকা রয়েছে। পবিত্র কর ও তাঁর স্ত্রীর নামে জীবনবিমা রয়েছে।

তৃণমূল প্রার্থীর একটি মোটরবাইক রয়েছে। ২০১৮ সালে কিনেছিলেন। দাম পড়েছিল ৮৬ হাজার টাকা। তাঁর কাছে সোনা রয়েছে ৫০ গ্রাম। যার বাজারমূল্য ৭ লক্ষ ৩ হাজার ৭৫০ টাকা। তৃণমূল প্রার্থীর স্ত্রী শিউলি করের কাছে ৪০০ গ্রাম সোনার গয়না রয়েছে। যার বাজারমূল্য ৫৬ লক্ষ ৩০ হাজার টাকা। সবমিলিয়ে তৃণমূল প্রার্থীর অস্থাবর সম্পত্তি রয়েছে ৪৬ লক্ষ ৭৮ হাজার ৮৫০ টাকার। আর তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তি রয়েছে ৭০ লক্ষ ৭৩ হাজার ৪১ টাকার। ৪ জন তাঁর উপর নির্ভরশীল বলে হলফনামায় জানিয়েছেন তৃণমূল প্রার্থী। ওই ৪ জন নির্ভরশীলের অস্থাবর সম্পত্তি রয়েছে ১৪ লক্ষ ৪৮৭ টাকা, ১০ লক্ষ ৩৭ হাজার ৯১১ টাকা, ১২ লক্ষ ১৬ হাজার ২২৫ টাকা এবং ২৮ লক্ষ ১৫ হাজার টাকা।

হলফনামায় নিজের স্থাবর সম্পত্তির হিসেব দিতে গিয়ে তৃণমূল প্রার্থী জানিয়েছেন, তাঁর নামে একাধিক কৃষি জমি রয়েছে। স্ত্রীর নামেও রয়েছে কৃষিজমি। তাঁর মধ্যে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত কৃষি জমি রয়েছে। আবার তিনি কিনেছেনও। তাঁর নামে থাকা কৃষি জমির বর্তমান বাজারমূল্য ৭২ লক্ষ ১৩ হাজার ৬৫ টাকা। আর স্ত্রীর নামে থাকা কৃষিজমির বর্তমান মূল্য ১৩ লক্ষ ৭৫ হাজার টাকা। তাঁর উপর নির্ভরশীল চার জনের মধ্যে একজনের নামে কৃষিজমি রয়েছে। সেই কৃষিজমির বাজারমূল্য ১০ লক্ষ ৫০ হাজার ৬৬৬ টাকা। যে বাড়িতে থাকেন, তা তাঁর নামে নেই বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী। মৎস্যচাষ তাঁর পেশা বলে পবিত্র কর জানিয়েছেন। নিজের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ বলে হলফনামায় জানিয়েছেন। ১৯৯৮ সালে মাধ্যমিক পাশ করেন তৃণমূল প্রার্থী।

Follow Us