AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nandigram: নন্দীগ্রামের ঘাটে পৌঁছল ‘এমভি কনকলতা বড়ুয়া’, শীঘ্রই শুরু হচ্ছে সার্ভিস

Water Metro Nandigram: ওয়াটার মেট্রো আধুনিক ও পরিবেশবান্ধব গণপরিবহণ। দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাত্রার জন্য খুবই ভালো। প্রশাসনিক সূত্রে খবর, হলদি নদীতে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে অত্যাধুনিক ওয়াটার মেট্রো পরিষেবা। ট্রায়াল সম্পূর্ণ হলেই শুরু হবে পরিষেবা।

Nandigram: নন্দীগ্রামের ঘাটে পৌঁছল 'এমভি কনকলতা বড়ুয়া', শীঘ্রই শুরু হচ্ছে সার্ভিস
এমভি কনকলতা বড়ুয়াImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Aug 11, 2026 | 5:32 PM
Share

নন্দীগ্রাম: যে উন্নয়ন এতদিন থমকে ছিল, সেটাই এবার হচ্ছে। এমনটাই বলছেন নন্দীগ্রামের মানুষ। কলকাতার পাশাপাশি এবার নন্দীগ্রামেও (Nandigram) চালু হচ্ছে ওয়াটার মেট্রো (Water Metro)। খুব শীঘ্রই শুরু হবে এই পরিষেবা। কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবারই শুরু হল ওয়াটার মেট্রোর ট্রায়াল। এই আধুনিক পরিকল্পনায় সুবিধা হবে বলেই মনে করছেন সাধারণ মানুষ।

এদিন সকালে ‘এমভি কনকলতা বড়ুয়া’ নামের একটি অত্যাধুনিক ওয়াটার মেট্রো নন্দীগ্রাম জেটি ঘাটে এসে পৌঁছয়। সাদা-নীল রঙের ওই জলযান ঘিরে এলাকার বাসিন্দাদের আগ্রহ বেড়েছে। ভেসেলটি হলদিয়া ফেরিঘাট ছেড়ে নন্দীগ্রামের কেন্দামারী ফেরিঘাটে যায়।

রাজ্যে ওয়াটার মেট্রো চালানোর ঘোষণা আগেই করেছে সরকার। জলপথে যাতায়াতের জন্য অত্যন্ত আধুনিক এই পরিকল্পনা। কলকাতার গঙ্গাবক্ষে তো ওয়াটার মেট্রো চলবেই। নতুন সরকারের হাত ধরে নন্দীগ্রাম ও হলদিয়ার মানুষও পাচ্ছেন এই ‘উপহার’। হলদি নদীর উপরে ফোল্ডিং সেতুর পাশাপাশি এ বার হলদি নদীতে চলবে ওয়াটার মেট্রো।

ওয়াটার মেট্রো আধুনিক ও পরিবেশবান্ধব গণপরিবহণ। দ্রুত, নিরাপদ ও আরামদায়ক যাত্রার জন্য খুবই ভালো। প্রশাসনিক সূত্রে খবর, হলদি নদীতে খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে অত্যাধুনিক ওয়াটার মেট্রো পরিষেবা। ট্রায়াল সম্পূর্ণ হলেই শুরু হবে পরিষেবা।

কেন্দ্রীয় সরকার ১৭টি নদীপথে বা সমুদ্র লাগোয়া শহরে ওয়াটার মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ১৮তম শহর হিসাবে যুক্ত হয়েছে কলকাতা। রাজ্যের ওয়াটার মেট্রো পরিষেবা শুরু হলে হাওড়া, বাবুঘাট, দক্ষিণেশ্বর, বেলুড়, ব্যারাকপুর সহ নদীর তীরবর্তী এলাকাগুলির সংযোগ উন্নত হবে বলেই জানা যাচ্ছে।

Follow Us
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
১৪০ কোটি খরচ, তৃণমূল আমলের রাস্তার হাল দেখুন
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
মুকুল রায়ের মৃত্যুর পর খোঁজ নেননি মমতা? বিস্ফোরক শুভ্রাংশু
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?
হালিশহরে মমতার গাড়িতে হামলা নিয়ে মুখ খুললেন শুভেন্দু, কী বললেন?