AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari Food: পান্তা ভাত, ভাপা ইলিশ, আর কী কী খেতে ভালোবাসেন শুভেন্দু?

Suvendu Adhikari: শুভেন্দুকে বাংলার জনগণ বেশির ভাগ সময়ই খুব 'রাফ অ্যান্ড টাফ' হিসাবে দেখেছেন। তাঁর তীক্ষ্ন বক্তৃতা, ঝাঁঝাল আক্রমণ দেখতে অভ্যস্থ সকলে। বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে তিনি বিরোধীদের কড়া ভাবে আক্রমণ করেন। একটা সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চ্যালেঞ্জ করে বলেছিলেন তাঁকে হারাবেন ভোটে।

Suvendu Adhikari Food: পান্তা ভাত, ভাপা ইলিশ, আর কী কী খেতে ভালোবাসেন শুভেন্দু?
শুভেন্দু অধিকারী, ভাবী মুখ্য়মন্ত্রী Image Credit: PTI
| Edited By: | Updated on: May 08, 2026 | 5:43 PM
Share

তাঁর বাবা শিশির অধিকারী প্রবীণ রাজনৈতিক নেতা। এখনও রাজনীতিতে তাঁর নাম জ্বলজ্বল করে। আর সেই অধিকারী পরিবারেরই মেজ ছেলে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আজ বাংলার মুখ্যমন্ত্রী (New Cheif Minister of West bengal)। এখনও শপথ নেওয়া হয়নি তাঁর। শনিবার হবে সেই অনুষ্ঠান। কিন্তু বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম লেখা রইল স্বর্ণাক্ষরে।

শুভেন্দুকে বাংলার জনগণ বেশির ভাগ সময়ই খুব ‘রাফ অ্যান্ড টাফ’ হিসাবে দেখেছেন। তাঁর তীক্ষ্ন বক্তৃতা, ঝাঁঝাল আক্রমণ দেখতে অভ্যস্থ সকলে। বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে তিনি বিরোধীদের কড়া ভাবে আক্রমণ করেন। একটা সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও চ্যালেঞ্জ করে বলেছিলেন তাঁকে হারাবেন ভোটে। ঠিক তেমনই হয়েছে। দু’বার তিনি হারিয়েছেন তাঁকে। কিন্তু রাজনীতির ময়দানে তিনি যতই কঠোর হোন না কেন, বাড়িতে কিন্তু আর পাঁচটা বাঙালি ছেলের মতো জীবন-যাপন করেন। অন্তত তেমনটাই বলেছে তাঁর মা গায়েত্রী অধিকারী। তিনি জানিয়েছেন, ঘরে থাকলে তাঁর মেজ ছেলে কী খেতে ভালবাসেন।

গায়েত্রী দেবীর কথায়, তাঁর বাকি ছেলেরা দুষ্টু হলেও শুভেন্দু কিন্তু বরাবরই ঠান্ডা স্বভাবের। তিনি বলেন, “ও বকার মধ্যে ছেলেই নয়। বাকি ছেলেদের বকেছি…ওকে বকতে হয়নি।” খাওয়া-দাওয়া নিয়ে তেমন কোনও বাছবিচার নেই। তবে ইলিশের ভাপা কিংবা ইলিশের ভাজা তাঁরে বড়ই প্রিয়। রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রীর মা বলেন, “অল্প বয়স থেকে অনেক কিছু হয়েছে। কলেজের জিএস হয়েছে, পৌরসভার চেয়ারম্যান..দুটো ব্যাঙ্কের চেয়ারম্যান। তারপর বিধায়ক হল।”

কী কী খেতে ভালবাসেন শুভেন্দু অধিকারী?

গায়েত্রী অধিকারী বলেন, “বাড়িতে সকালে টিফিন করে সবজি রুটি ফল। বাইরে গেলে কী করে জানি না…ঘরে এমনই খায়। গরমকালে রাতে আলুভাতে, জল ঢালা ভাত খায়। এছাড়া মাছ ভাজা…পোস্ত-ডালও খায়। ইলিশ মাছ হলে খুব ভাল খায়। ইলিশ ভাপা কিংবা ভাজা খেতে ভালবাসে…।”

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?