AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Haldia News: হলদিয়ায় কারখানার উৎপাদন বন্ধ করলেন শ্রমিকরা, ক্ষতি প্রায় ৭০ কোটি

Haldia: ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত বলেন, "মঙ্গলবার কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে দাবি সনদ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু তারপরেই কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে শ্রমিকরা কর্মবিরতি করেছে। কারখানা কর্তৃপক্ষে চিঠি পেয়েছি। পরবর্তী আলোচনার দিনও ধার্য করা হয়েছে। শ্রমিকরা কেন কর্মবিরতি করল তা বলতে পারব না।"

Haldia News: হলদিয়ায় কারখানার উৎপাদন বন্ধ করলেন শ্রমিকরা, ক্ষতি প্রায় ৭০ কোটি
হলদিয়ায় কী অবস্থাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 25, 2026 | 5:17 PM
Share

হলদিয়া: হলদিয়াতে (Haldia) বেতন চুক্তির দাবিতে কারখানায় উৎপাদন বন্ধ করল শ্রমিকরা। ২৪ ঘণ্টা উৎপাদন বন্ধে ক্ষতি প্রায় আনুমানিক ৭০ কোটি টাকা। মুখে কুলুপ শাসকের। তীব্র কটাক্ষ বিরোধীদের।

শিল্পতালুক হলদিয়ায় বেতন চুক্তির দাবিতে একটি বেসরকারি ব্যাটারি প্রস্তুতকারক সংস্থায় কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। সূত্রের খবর, মঙ্গলবার দুপুরে থেকে ওই কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। কারখানা কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই জেলা প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে। সেখানে লেখা হয়েছে, এই কর্মবিরতি বেআইনি।

কারখানা সূত্রে খবর, গত বছর ২৫ নভেম্বর কারখানার ঠিকা শ্রমিকদের নতুন বেতন চুক্তির দাবি সনদ জমা করা দেওয়া হয় হলদিয়ার ডেপুটি লেবার কমিশনারের অফিসে। শ্রমিকদের নিয়ে দু’দফায় বৈঠক করেন ডেপুটি লেবার কমিশনার। গত মঙ্গলবার হলদিয়া ডেপুটি লেবার কমিশনারের অফিসে ফের কারখানা কর্তৃপক্ষ এবং ঠিকা শ্রমিকদের প্রতিনিধি দাবি সনদ নিয়ে আলোচনা করেন। কারখানা কর্তৃপক্ষের দাবি, মঙ্গলবার দুপুর দু’টো থেকে কারখানার উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিয়েছে ঠিকা শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ সমগ্র ঘটনা জানিয়ে চিঠি দিয়ে জেলাশাসক,ভারপ্রাপ্ত পুলিশ সুপার, মহকুমা শাসক হলদিয়া এবং ডেপুটি লেবার কমিশনারকে।

কী উল্লেখ করা হয়েছে চিঠিতে?

কারখানা কর্তৃপক্ষ চিঠিতে উল্লেখ করেছে, গত ১৯ ফেব্রুয়ারি দুপুর দু’টো থেকে হঠাৎ করেই কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ করে দিয়েছিলেন। সেই দিনই রাত্রি দশটার সময় থেকে ফের উৎপাদন চালু করে কারখানার ঠিকা শ্রমিকরা। এরপর ফের মঙ্গলবার দুপুর দুটো থেকে কারখানার উৎপাদন বন্ধ করে স্লোগান দিতে থাকে শ্রমিকরা। বর্তমানে কারখানায় উৎপাদন পুরোপুরি বন্ধ। এমতাবস্থায় জেলা প্রশাসনের হস্তক্ষেপের জন্য জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে কারখানা কর্তৃপক্ষ।

ডেপুটি লেবার কমিশনার সুদীপ্ত সামন্ত বলেন, “মঙ্গলবার কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে দাবি সনদ নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু তারপরেই কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে শ্রমিকরা কর্মবিরতি করেছে। কারখানা কর্তৃপক্ষে চিঠি পেয়েছি। পরবর্তী আলোচনার দিনও ধার্য করা হয়েছে। শ্রমিকরা কেন কর্মবিরতি করল তা বলতে পারব না।”

জানা গিয়েছে, জেলা প্রশাসনের সাথে হলদিয়া বিধানসভার বিধায়ক তথা হলদিয়া আইএনটিটিউসির কোর কমিটির চেয়ারম্যান তাপসী মণ্ডল এবং কনভেনার শ্যামল মাইতিকে চিঠি দিয়ে জানানো হয়েছে। তবে এ প্রসঙ্গে তাপসী মণ্ডল সংবাদমাধ্যমে কিছু বলতে চাননি।