AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jhalda Councillor Murder: ভাইকে খুন করতে ভাড়াটে খুনি লাগিয়েছিল দাদাই, কাউন্সিলর খুনে গ্রেফতার আরও দুই

Jhalda Councillor Murder: ভাইপোকে আগেই গ্রেফতার করা হয়েছে। ঝালদার কাউন্সিলর খুনে এবার গ্রেফতার করা হল তপন কান্দুর দাদা নরেন কান্দুকে।

Jhalda Councillor Murder: ভাইকে খুন করতে ভাড়াটে খুনি লাগিয়েছিল দাদাই, কাউন্সিলর খুনে গ্রেফতার আরও দুই
তপন কান্দু খুনের তদন্তে সিবিআই
| Edited By: | Updated on: Apr 02, 2022 | 8:57 PM
Share

ঝালদা : ঝালদায় কংগ্রেস কাউন্সিলরকে কারা খুন করল, তা খুঁজে বের করতে গিয়ে একের পর এক তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। এর আগে কাউন্সিলর তপন কান্দুর ভাইপোকে গ্রেফতার করা হয়েছিল। আর এবার গ্রেফতার করা হল তপন কান্দুর দাদা নরেন কান্দুকে। পুলিশের অনুমান, তপন বাবুর দাদাই দিনের পর দিন ভাইকে খুনের চক্রান্ত চালিয়ে গিয়েছেন। পরিবারের তরফে এই ঘটনায় যোগ থাকার অভিযোগ উঠেছিল ঝালদা থানার আইসি-র বিরুদ্ধে। রাজনৈতিক কারণে পুলিশ চাপ দিচ্ছিল, এমন দাবিও সামনে আসে পরিবারের তরফে। তবে পরে পুলিশের সন্দেহের তালিকায় উঠে আসে দাদার নাম।

শনিবার তপন কান্দু খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাঁর দাদা নরেন কান্দুকে। চক্রান্তে যুক্ত থাকার অভিযোগে আরও এক ব্যাক্তি মহম্মদ আশিক খানকেও গ্রেফতার করা হয়েছে। এই গ্রেফতারির খবর পেয়ে কিছুটা সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্ত্রী পূর্ণিমা কান্দু। তিনি একেবারে প্রথমেই যে অভিযোগ পত্র জেলা পুলিশ সুপারকে দিয়েছিলেন, তাতে নাম ছিল নরেন এবং তাঁর ছেলে দীপকের। যদিও সিবিআই তদন্তের দাবিতে এখনও অনড় পূর্ণিমা দেবী। এ দিন তিনি বলেন, ‘আরও অনেকে জড়িত রয়েছে এই হত্যাকাণ্ডে। তাঁদের ধরার জন্য সিবিআই তদন্ত প্রয়োজন।’ একই দাবি নিহতের আর এক ভাইপো মিঠুন কান্দুরও। তিনি বলেন, ‘পারিবারিক বিবাদ বলা হলেও এতে রাজনীতির যোগ একেবারে উড়িয়ে দেওয়া যায় না।’ ধৃত নরেন এবং তাঁর ছেলে দুজনেই তৃণমূলের সক্রিয় নেতা ছিলেন বলে দাবি মিঠুনের। তিনি বলেন, ‘এই বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে। রাজ্য পুলিশ এই বিষয়গুলি দেখবে না। তাই প্রয়োজন সিবিআই তদন্তের।’

পুলিশের দাবি, এই খুনের ঘটনাটি সম্পূর্ণ পারিবারিক। বড় ভাই নরেন কান্দু গত তিন চার বছর ধরে ছোট ভাইকে হত্যা করার চেষ্টা করছিলেন। জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ভাইকে খুন করার জন্যই তিনি ভাড়া করা খুনি লাগিয়েছিলেন। পুলিশ ধৃত কলেবর সিংকে জেরা করে নিশ্চিত হয়েছে বিষয়টি। ঘটনার কথা স্বীকার করেছেন নরেন কান্দুও। সব মিলিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হল মোট চার জনকে।

শনিবার সকাল থেকেই তপন কান্দু হত্যার ঘটনায় ধৃত কলেবর সিংকে জেরা করা হয়। জেরা করেন জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান এবং আইজি পশ্চিমাঞ্চল সুনীল চৌধুরী। নরেন কান্দুর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করা হয় তাঁকে। ঝালদায় বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, ঝালদা শহরের উপকণ্ঠে কুটিডি গ্রামের একটি ফাঁকা বাড়িতে ধৃত কলেবর কয়েকদিন ছিলেন। সেই বাড়ির মালিক আসিফ খানকেও জেরা করা হয়। এরপরই গ্রেফতার হন নরেন কান্দু।

আরও পড়ুন : Bomb blast in Diamond Harbour: বল ভেবে পায়ে ঠেলতেই বিকট শব্দ, মুহূর্তে ঝলসে গেল ৪ বছরের শিশুর হাত-পা

Follow Us
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
SIR নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের, কী বলল?
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
কারখানার গেটে তালা লাগালে, হাজতে থাকতে হবে: মুখ্যমন্ত্রী
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
বাংলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমানোর জন্য পরিশ্রম করব: তাপস
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
দিনের পর দিন মদ্যপ হয়ে ডিউটি করতেন গেটম্যান, অভিযোগ এমনটাই
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
'মেডিক্যাল করাতে বলেছি', বার্তা শুভেন্দুর
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
বিধানসভায় সই জালকাণ্ডে আপাতত স্বস্তিতে অভিষেক, পেলেন ১ মাসের রক্ষাকবচ
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
এইবার ঋতব্রত-শিবিরে তাপস চট্টোপাধ্যায়, মমতা আরও নিঃসঙ্গ!
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর
'তৃণমূলের উঁচুতলার নেতাদের নেওয়া যেতে পারে...', বড় বার্তা সুকান্তর