AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali Food Poisoning: ঘরে ঘরে সবাই অসুস্থ! হাসপাতালের বেডে আর রোগী ধরছে না…রাতারাতি কী হল হঠাৎ?

Sandeshkhali News: জ্বর, বমি ও মাথা ঘোরা, পেটে ব্যথা, ডায়রিয়ার উপসর্গ দেখা দেওয়ায় অসুস্থদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালেই চিকিৎসা চলছে অসুস্থ গ্রামবাসীদের। খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ায় খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

Sandeshkhali Food Poisoning: ঘরে ঘরে সবাই অসুস্থ! হাসপাতালের বেডে আর রোগী ধরছে না...রাতারাতি কী হল হঠাৎ?
অসুস্থ গ্রামবাসীরা।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Sep 20, 2026 | 2:21 PM
Share

সন্দেশখালি: একের পর এক বাড়িতে অসুস্থ সবাই। সবার জ্বর। সঙ্গে বমি, পেটে ব্যথা। ডায়ারিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বহু গ্রামবাসী। একসঙ্গে এতজন অসুস্থ হয়ে পড়ায় ব্য়াপক চাঞ্চল্য ছড়িয়েছে সন্দেশখালিতে। কেন সবাই অসুস্থ হয়ে পড়লেন?

জানা গিয়েছে, ধর্মীয় অনুষ্ঠানে খাবার খেয়েই অসুস্থ হয়ে পড়েছেন অনেকে। অসুস্থ অন্তত ৩০ জন। জ্বর-বমি ও পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি অনেকে। প্রাথমিকভাবে অনুমান, খাবারে বিষক্রিয়ার জেরেই একসঙ্গে এতজন অসুস্থ হয়ে পড়েছেন।

সন্দেশখালির দ্বাড়ীর জঙ্গল এলাকায় একটি ধর্মীয় অনুষ্ঠানের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়লেন প্রায় ৩০ জনেরও বেশি অধিক গ্রামবাসী। জ্বর, বমি , পেটে ব্যথা ও ডায়ারিয়ার উপসর্গ নিয়ে অসুস্থ রোগীদের সন্দেশখালি ঘোষপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে গ্রামে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শেষে উপস্থিত গ্রামবাসীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। সেই খাবার খাওয়ার পরই একের পর এক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়তে শুরু করেন।

জ্বর, বমি ও মাথা ঘোরা, পেটে ব্যথা, ডায়রিয়ার উপসর্গ দেখা দেওয়ায় অসুস্থদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে হাসপাতালেই চিকিৎসা চলছে অসুস্থ গ্রামবাসীদের। খাবার খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ায় খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। যদিও ঠিক কী কারণে এতজন অসুস্থ হলেন, তা এখনও নিশ্চিত নয়। ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Follow Us