AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeshkhali: সন্দেশখালিতে রক্ত ঝরল পুলিশের, ফাটল মাথা!

Sandeshkhali: সূত্রের খবর, বেড়মজুর ভোলাপাড়ায় ভোটগ্রহণের শেষে একটি বুথের পাশে তৃণমূলের কর্মী সমর্থক, বিজেপি ও আইএসএফের কর্মী সমর্থকরা জড়ো হন বলে অভিযোগ। সেই সময় সেখানে কর্মরত ছিলেন সন্দেশখালি থানার এসআই সাগির গাজী।

Sandeshkhali: সন্দেশখালিতে রক্ত ঝরল পুলিশের, ফাটল মাথা!
মাথা ফাটল পুলিশের। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 02, 2024 | 12:07 AM
Share

সন্দেশখালি: শেষ দফার ভোটে লাগাতার গোলমালের অভিযোগ উঠল সন্দেশখালি থেকে। শেষবেলায় মাথাও ফাটল পুলিশের! সন্দেশখালি থানার এসআই সাগির গাজীর উপর হামলার অভিযোগ উঠল সন্দেশখালির বেড়মজুর ভোলাপাড়া। শুক্রবার রাত থেকেই বেড়মজুরে অশান্তির অভিযোগ উঠেছে। ভোটপর্বে এর আগেও একাধিকবার শিরোনামে উঠে এসেছে বেড়মজুর। তবে ভোটের দিন সেখানে রক্ত ঝরল পুলিশের।

সূত্রের খবর, বেড়মজুর ভোলাপাড়ায় ভোটগ্রহণের শেষে একটি বুথের পাশে তৃণমূলের কর্মী সমর্থক, বিজেপি ও আইএসএফের কর্মী সমর্থকরা জড়ো হন বলে অভিযোগ। সেই সময় সেখানে কর্মরত ছিলেন সন্দেশখালি থানার এসআই সাগির গাজী।

সাগির গাজী লাঠি উঁচিয়ে গেলে, পাল্টা তাঁর উপর হামলা হয় বলে অভিযোগ। মাথা ফেটে যায় তাঁর। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে। অন্যান্য পুলিশকর্মীরা তাঁকে উদ্ধার করে প্রথমে সরবেড়িয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়, পরে সেখান থেকে ক্যানিং হাসপাতালে নিয়ে যায়।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?