AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Champahati: ‘বাপ-ঠাকুরদার আমল থেকে এই ব্যবসা করছি’, চম্পাহাটিতে বিস্ফোরণের পর ব্যবসায়ীদের নথি খতিয়ে দেখছে পুলিশ

Champahati:  শনিবার দুপুরে বারুইপুর থানার হাড়ালে বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে মজুত বাজির বিস্ফোরণে মৃত্যু হয়েছে শুভঙ্করী সর্দার নামের এক মহিলা। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডল ও ভক্তি সর্দার।

Champahati: 'বাপ-ঠাকুরদার আমল থেকে এই ব্যবসা করছি', চম্পাহাটিতে বিস্ফোরণের পর ব্যবসায়ীদের নথি খতিয়ে দেখছে পুলিশ
বাজি ব্যবসায়ীদের লাইসেন্স খতিয়ে দেখছে পুলিশ Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 29, 2024 | 5:47 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরের হাড়ালে বিস্ফোরণের পর তৎপরতা পুলিশের। শুরু হয়েছে ব্যবসায়ীদের লাইসেন্স খতিয়ে দেখার কাজ। শনিবার দুপুরে বারুইপুর থানার হাড়ালে বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে মজুত বাজির বিস্ফোরণে মৃত্যু হয়েছে শুভঙ্করী সর্দার নামের এক মহিলা। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডল ও ভক্তি সর্দার। সেই ঘটনার পর রবিবার বারুইপুর থানার হাড়াল, বেগমপুর এলাকায় বারুইপুর থানার পুলিশের পক্ষ থেকে এলাকার ব্যবসায়ীদের লাইসেন্স খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে।

বাজি ব্য়বসায়ী দিবাকর মণ্ডল বলেন, “লাইসেন্স পুনর্নবীকরণের জন্য এসেছি। ২৫ বছর ধরে বাজির ব্যবসা করছি। মূলত সবুজ বাজি, আলোর বাজিরই ব্যবসা করি। আমরা সচেতনভাবে সবসময়ই কাজ করি। কিন্তু তার মধ্যেও এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। সতর্ক সবসময় রয়েছি। কিন্তু এর ওপরেই তো আমাদের জীবন জীবীকা। বাপ-ঠাকুরদার আমল থেকে এই ব্যবসা করছি। পুলিশ মাঝেমধ্যেই আসে। দেখে যায়। লাইসেন্স চেকিং করা হচ্ছে।”

বাজি ব্য়বসায়ী সোমনাথ নস্কর বলেন, “আমরা যারা বাজি ব্যবসায়ীর সঙ্গে যুক্ত, তাঁদেরকে ডেকে পাঠানো হয়েছে। আমাদের লাইসেন্স খতিয়ে দেখছে। মাসে মাসেই আসেন প্রশাসনের লোকেরা, কাগজপত্র দেখে যান।” প্রসঙ্গত, শনিবার চম্পাহাটিতে বাজি ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় বাড়ি ভেঙে পড়ে। সেই সঙ্গে আগুনে পুড়ে ছারখার হয়ে যায় বাড়িটি। বাড়ির মধ্যে থাকা গৃহকর্তা পিন্টু মণ্ডল, শুভঙ্করী সর্দার ও ভক্তি সর্দার অগ্নিদগ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

Follow Us
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
জোড়াসাঁকো থেকে সোজা উদয়নারায়ণপুর! বাংলা চষে বেড়াচ্ছেন যোগী
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'তৃণমূল নামক অভিশাপ থেকে বাংলার মানুষ মুক্তি চায়'
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'ভুলবশত মেসেজ হয়ে গেছে', BLO-দের ডেকে আবার বাড়ি চলে যেতে বলল কমিশন
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
'বিজেপি এলেই চারটে বিয়ে বন্ধ', এবার দমদমে দাঁড়িয়ে হুঁশিয়ারি শাহর
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
ভোট কর্মীদের জন্য বিশেষ সহায়ক পুস্তিকা দিল নির্বাচন কমিশন
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
যশকে সঙ্গে নিয়ে ED-র দফতরে হাজিরা দিলেন নুসরত, দেখুন সেই ভিডিয়ো
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
পানীয় জলে আর্সেনিকের বিষ, কেমন আছে মহদিপুর?
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
ভোররাতে ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ কমিশনের
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
'তৃণমূলের থেকে মুক্তির সময় এসে গিয়েছে', জোড়াসাঁকোয় এসে তোপ যোগীর
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?
ট্রাইব্যুনালের সাপ্লিমেন্টারি তালিকায় নাম রয়েছে? দেখবেন কীভাবে?