AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Diamond Harbour: কেবিনের ভিতর একে অপরের কাছেই পড়েছিল ফ্যাকাসে হয়ে যাওয়া নিঃসার ৮টা শরীর…

Diamond Harbour: গত শুক্রবার গভীর রাতে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে উল্টে গিয়েছিল এফবি গোবিন্দ নামক ট্রলারটি। ট্রলারে থাকা ১৭ জন মৎস্যজীবীর মধ্যে আটজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন ৯ জন। ওই ট্রলারটিকে উদ্ধার করতে আটটিরও বেশি ট্রলার মাঝ সমুদ্রে যায়।

Diamond Harbour: কেবিনের ভিতর একে অপরের কাছেই পড়েছিল ফ্যাকাসে হয়ে যাওয়া নিঃসার ৮টা শরীর...
ট্রলারের কেবিন থেকে ৮ জনের দেহ উদ্ধারImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 22, 2024 | 3:56 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা:  সকালে উদ্ধার হয়েছিল দুজনের দেহ। কিন্তু তখনও ৬ জন মৎস্যজীবীর খোঁজ মিলছিল না। বাড়ছিল উদ্বেগ আর তার সঙ্গে পাল্লা দিয়ে চরম খবর আসার সম্ভাবনাও। কেবিনের ভিতরেই আটকে ছিল শরীরগুলো। ফ্যাকাসে হয়ে গিয়েছিল নিঃসার শরীরগুলোতে। এখনও পর্যন্ত এক জন নিখোঁজ। মৎস্যজীবীরা মনে করছেন, নিখোঁজ ব্যক্তি কোনওভাবে ট্রলার থেকে বাইরে বেরোতে পেরেছিলেন।   সমুদ্রে তলিয়ে গিয়ে থাকতে পারেন।  মাছ ধরতে গিয়ে বঙ্গোপসাগরে তলিয়ে যায় এফবি ট্রলারটি। আপাতত দেহ শনাক্তকরণের জন্য কাকদ্বীপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা।

প্রসঙ্গত, গত শুক্রবার গভীর রাতে সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে উল্টে গিয়েছিল এফবি গোবিন্দ নামক ট্রলারটি। ট্রলারে থাকা ১৭ জন মৎস্যজীবীর মধ্যে আটজনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন ৯ জন। ওই ট্রলারটিকে উদ্ধার করতে আটটিরও বেশি ট্রলার মাঝ সমুদ্রে যায়।

তারপর ওই ট্রলারটিকে উদ্ধার করে  হরিপুরের অদূরে লুথিয়ান দ্বীপের কাছে নিয়ে যাওয়া হয়। কিন্তু জোয়ার থাকায় প্রথমে উদ্ধারকার্যে বিঘ্ন ঘটছিল। পরে ধীরে ধীরে কেবিনের ভিতর ঢোকেন মৎস্যজীবীরা। মৎস্যজীবীদের দেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। মৃতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মন্টুরাম পাখিরা।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?