AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Migrant Worker Death: গুজরাটে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিক খুন? ঠিকাদারের বাড়ি ভাঙচুর

Migrant Worker death: মৃত শ্রমিকের নাম সান্টু পাত্র (২৫)। গত তিন মাস আগে প্রতিবেশী শেখ সালেহানের সঙ্গে গুজরাটে টাওয়ারের কাজে গিয়েছিলেন। পাতিবুনিয়া এলাকার বাসিন্দা শেখ সালেহান মূলত নামখানা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে ভিন রাজ্যে কাজের জন্য শ্রমিক পাঠিয়ে থাকেন।

Migrant Worker Death: গুজরাটে গিয়ে বাংলার পরিযায়ী শ্রমিক খুন? ঠিকাদারের বাড়ি ভাঙচুর
সান্টু পাত্রImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Mar 07, 2024 | 8:09 AM
Share

নামখানা: ভিনরাজ্যে কাজে গিয়ে আবার মৃত্যু শ্রমিকের। যার জেরে তীব্র উত্তেজনা নামখানার পাতিবুনিয়া এলাকায়। পুলিশকে ঘিরে ধরে ক্ষোভে ফেটে পড়লেন উত্তেজিত জনতা। অভিযুক্ত ঠিকাদারের বাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

মৃত শ্রমিকের নাম সান্টু পাত্র (২৫)। গত তিন মাস আগে প্রতিবেশী শেখ সালেহানের সঙ্গে গুজরাটে টাওয়ারের কাজে গিয়েছিলেন। পাতিবুনিয়া এলাকার বাসিন্দা শেখ সালেহান মূলত নামখানা ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে ভিন রাজ্যে কাজের জন্য শ্রমিক পাঠিয়ে থাকেন। অভিযোগ, গত কয়েক মাস আগে গুজরাটে টাওয়ারের কাজে সান্টু পাত্রকে নিয়ে যায় শেখ সালেহান। দিনকয়েক আগেই সান্টুর পরিবারের কাছে ফোন আসে তিনি ছাদ থেকে পড়ে গিয়েছে। গুজরাটের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। পাশাপাশি পরিবারের লোকজনদের গুজরাটে যাওয়ার জন্য বলা হয়। তার পরে সান্টুর মৃত্যুর খবর আসে।

পরিবারের লোকেদের অভিযোগ, তাদের ছেলেকে গুজরাটে কাজে নিয়ে গিয়ে লোহার রড দিয়ে আঘাত করে মেরে ফেলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে বারবার বাড়ির ছেলের মৃত্যুর কারণ জানতে শ্রমিক ঠিকাদার শেখ সালেহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু শেখ সালেহান কোনওভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ কিংবা সহযোগিতা কিছুই করেননি। এরপর বুধবার বিকেলে শ্রমিকের মৃতদেহ নিয়ে শেখ সালেহানের বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরিবারের সদস্যরা।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…