Sundarban: ‘বাঘের ঘাড়ে মেরেছি বাড়ি’, জঙ্গলে ছিল ঘাপটি মেরে, যেই না নিখিলকে দেখেছে অমনি ঝাঁপ, হাড়হিম ঘটনা সুন্দরবনে
Royal Bengal Tiger: বাঘটির টার্গেটে ছিলেন নিখিলবাবু। তাঁকে নৌকার উপর থেকে কামড়ে টেনে নিয়ে যেতে চান। সঙ্গীরা বাঁশ দিয়ে বাঘকে মেরে তাড়িয়ে দেয়। কিন্তু আহত হন নিখিল মণ্ডল। এরপর নিখিলকে নিয়ে তড়িঘড়ি তার সঙ্গীরা প্রথমে যোগেশগঞ্জ হাসপাতাল পাঠান।

সুন্দরবন: এ যেন যমে মানুষে লড়াই! পেটের টানে রুজির আশায় কাঁকড়া ধরতে গিয়েছিলেন। আর তখনই ভয়ঙ্কর ঘটনা। চুপিসারে বেরিয়ে এল বাঘ। আর সটান ঝাঁপ। কিন্তু সঙ্গীদের তৎপরতায় প্রাণ বাঁচল মৎস্যজীবীর। আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
নাম নিখিল মণ্ডল। তাঁর বাড়ি সামশেরনগর এলাকায়। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বড়িতলা জঙ্গলে। জানা যাচ্ছে, নিখিল মণ্ডলের সঙ্গে আরও সহ মোট ছয় জন কাঁকড়া ধরতে গিয়েছিলেন সুন্দরবনের জঙ্গলে। শনিবার বিকেলে বরিতলা জঙ্গলে তাঁদের নৌকার উপর হঠাৎ একটি রয়্যাল বেঙ্গল ঝাঁপিয়ে পড়ে।
বাঘটির টার্গেটে ছিলেন নিখিলবাবু। তাঁকে নৌকার উপর থেকে কামড়ে টেনে নিয়ে যেতে চান। সঙ্গীরা বাঁশ দিয়ে বাঘকে মেরে তাড়িয়ে দেয়। কিন্তু আহত হন নিখিল মণ্ডল। এরপর নিখিলকে নিয়ে তড়িঘড়ি তার সঙ্গীরা প্রথমে যোগেশগঞ্জ হাসপাতাল পাঠান। পরবর্তীতে সেখান থেকে গভীর রাতে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। আশঙ্কাজনক অবস্থায় নিখিল বসিরহাট হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর সঙ্গে থাকা গোবিন্দ মণ্ডল বলেন, “আমরা সবাই কাঁকড়া ধরতে গিয়েছিলাম। নিজেরা নিজেদের মতো কাজ করছি। হঠাৎ বাঘ এসে লাফ দিয়ে পড়ল ওর উপরে। নদীতে ফেলে দিয়েছে। আমি বাঘের ঘাড়ে সেই সময় একটা বাড়ি মেরেছি। ব্যথা পেয়ে ছেড়ে দিয়েছে ওকে।”
