AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur Incident: পাঁচ বা তার বেশি জমায়েত নয়, বারুইপুরের তিন থানা এলাকায় জারি ১৬৩ ধারা

Baruipur Incident 163 Section Imposed: ১৬৩ ধারা অনুযায়ী, তিন থানা এলাকায় পাঁচ বা তার বেশি জমায়েত করা যাবে না। এদিকে, আজ বারুইপুরের উদ্দেশে রওনা দিয়েছে মমতা-পন্থী তৃণমূলের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের রয়েছেন পাঁচ সদস্য। মাঝ রাস্তায় প্রথমে দোলা সেনের গাড়ি আটকানো হয়। তবে, কিছুক্ষণ পরেই গাড়ি ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, বারুইপুরে যাওয়ার কথা রয়েছে বাম, কংগ্রেস ও আইএসএফ প্রতিনিধি দলের।

Baruipur Incident: পাঁচ বা তার বেশি জমায়েত নয়, বারুইপুরের তিন থানা এলাকায় জারি ১৬৩ ধারা
বারুইপুরে ১৬৩ ধারাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 06, 2026 | 1:23 PM
Share

দক্ষিণ ২৪ পরগনা: বারুইপুরে(Baruipur Incident) পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি করা হল ১৬৩ ধারা (Section 163)। বারুইপুরের ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনও রকম উত্তেজনা বা বেআইনি জমায়েত না হয়, সেই লক্ষ্যে প্রশাসন কড়া পদক্ষেপ করেছে। মোট তিনটি থানা এলাকায় এই ধারা জারি করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, বারুইপুর, নরেন্দ্রপুর এবং সোনারপুর থানা এলাকায় ১৬৩ ধারা জারি করা হয়েছে।

বারুইপুরে যাচ্ছে তৃণমূল, সিপিএম প্রতিনিধি দল 

১৬৩ ধারা অনুযায়ী, তিন থানা এলাকায় পাঁচ বা তার বেশি জমায়েত করা যাবে না। এদিকে, আজ বারুইপুরের উদ্দেশে রওনা দিয়েছে মমতা-পন্থী তৃণমূলের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের রয়েছেন পাঁচ সদস্য। মাঝ রাস্তায় প্রথমে দোলা সেনের গাড়ি আটকানো হয়। তবে, কিছুক্ষণ পরেই গাড়ি ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, বারুইপুরে যাওয়ার কথা রয়েছে বাম, কংগ্রেস ও আইএসএফ প্রতিনিধি দলের।

বারুইপুরের ঘটনায় গ্রেফতার

পুলিশ সূত্রে খবর, বারুইপুরের ঘটনায় এখনও পর্যন্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া আরও তিন জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিস্থিতির উপর নজর রাখতে ঘটনাস্থল এবং সংলগ্ন এলাকায় মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। একইসঙ্গে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, বারুইপুরের ঘটনায় ৬ সদস্যের সিট গঠন করা হয়েছে। তদন্তে সাহায্য করবে বেঙ্গল এসটিএফও। ২৫ সদস্যের টিম থাকবে তদন্তে। দোষীরা যথাযথ শাস্তি পাবেই, আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?