AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Moyna TMC Joining: মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করে যাওয়ার পরই…, বিরাট ‘জয়’ তৃণমূলের

ময়না বিধানসভার তৃণমূলের প্রার্থী চন্দন মণ্ডল বলেন, "বিজেপি নেতৃত্ব দেওয়ার কেউ নেই। শুধু গোষ্ঠীবাজী হয়। সাধারণ মানুষ বিজেপি করে না। আরও অনেক গ্রাম পঞ্চায়েত আমাদের সঙ্গে যোগাযোগ করছে। অনেক গ্রাম পঞ্চায়েত বেদের ভেতরে তৃণমূলের হয়ে কাজ করবে। আগামী দিনে ময়না তার নিজের ছেলেকে চাই।"

Moyna TMC Joining: মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করে যাওয়ার পরই..., বিরাট 'জয়' তৃণমূলের
তমলুকে বড় যোগদানImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 14, 2026 | 6:41 PM
Share

ময়না: পূর্ব মেদিনীপুরের তমলুকে বড় ভাঙন। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় তমলুকে জনসভা করেছিলেন। সেই সভার এক ঘণ্টার মধ্যেই বড় ভাঙন পদ্ম শিবিরে। জানা যাচ্ছে, ময়না বিধানসভার তমলুক ১ ব্লকের শ্রীরামপুর ১ গ্রাম পঞ্চায়েতের পদ্ম প্রধান শুভ্রা ঘোড়াই তৃণমূলের যোগদান করেন।

আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলে নিমতৌড়ির তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা কার্যালয়ে ময়না বিধানসভার তৃণমূল প্রার্থী চন্দন মণ্ডলের উপস্থিতি ছিলেন। তমলুক সাংগঠনিক জেলার জেলা সভাপতি সুজিত রায়ের হাত থেকে তৃণমূলের পতাকা নেন শ্রীরামপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান শুভ্রা ঘোড়াই। শ্রীরামপুর ১ গ্রাম পঞ্চায়েতের মোট পঞ্চায়েত সদস্য ১৭ জন। বিজেপি ১১, নির্দল ৩ এবং তৃণমূল পেয়েছে ৩।

ময়না বিধানসভার তৃণমূলের প্রার্থী চন্দন মণ্ডল বলেন, “বিজেপি নেতৃত্ব দেওয়ার কেউ নেই। শুধু গোষ্ঠীবাজী হয়। সাধারণ মানুষ বিজেপি করে না। আরও অনেক গ্রাম পঞ্চায়েত আমাদের সঙ্গে যোগাযোগ করছে। অনেক গ্রাম পঞ্চায়েত বেদের ভেতরে তৃণমূলের হয়ে কাজ করবে। আগামী দিনে ময়না তার নিজের ছেলেকে চাই।”

সদ্য তৃণমূলে যোগ দেওয়া প্রধান শুভ্রা ঘোড়াই বলেন, “বিজেপিতে শুধুমাত্র গোষ্ঠী কোন্দল রয়েছে। সম্মান নেই। সম্মানের সঙ্গে দল করার জন্য মমতার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগদান করেছি।” অন্যদিকে বিজেপির দাবি, রবিবার তৃণমূলের জনসভাতে উপস্থিত ছিলেন বিজেপি প্রধান শুভ্রা ঘোড়াই। ৪৮ ঘণ্টার মধ্যে কী এমন ঘটল যে তাকে দল পরিবর্তন করতে হল।

পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য বামদেব গুছাইভ বলেন,”গতকাল আমার সঙ্গে কর্মসূচিতে ছিল শুভ্রা। শুনলাম তৃণমূলে যোগদান করেছে। কেন করেছে তা জানি না। আমার ধারনা নিশ্চয়ই কোনও কিছুতে প্রলুদ্ধ হয়ে অথবা কারও প্রতি ক্ষোভে যোগদান করেছে পুরো বিষয়টা খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”

Follow Us