AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tainted Candidate List: শুধু সাগর ব্লকেরই সাগর ব্লকের ৩০ থেকে ৪০ জন রয়েছেন দাগিদের তালিকায়!

জানা যাচ্ছে, দাগি তালিকায় আছেন ধবলাটের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি বিভাস মণ্ডল। তিনি সাগরের একটি স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন। তালিকায় আছেন স্থানীয় নরহরিপুরের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য গদাধর বেরার পুত্রবধূ পম্পা ভুঁইয়া।

Tainted Candidate List: শুধু সাগর ব্লকেরই সাগর ব্লকের ৩০ থেকে ৪০ জন রয়েছেন দাগিদের তালিকায়!
| Edited By: | Updated on: Sep 03, 2025 | 7:25 PM
Share

সাগর: এসএসসির (SSC)-র প্রকাশিত দাগি শিক্ষকের তালিকায় রমরমা দক্ষিণ ২৪ পরগনার সাগরে। বিরোধীদের অভিযোগ, সাগর ব্লকের ৩০ থেকে ৪০ জন বাসিন্দার নাম আছে এই তালিকায়। সংশ্লিষ্ট তালিকায় থাকা অনেককেই আবার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

জানা যাচ্ছে, দাগি তালিকায় আছেন ধবলাটের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি বিভাস মণ্ডল। তিনি সাগরের একটি স্কুলের জীবন বিজ্ঞানের শিক্ষক ছিলেন। তালিকায় আছেন স্থানীয় নরহরিপুরের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য গদাধর বেরার পুত্রবধূ পম্পা ভুঁইয়া। পম্পা নামখানার একটি স্কুলের বাংলার শিক্ষিকা ছিলেন। তালিকায় নাম আছে তৃণমূল পরিচালিত সাগরের কমলপুর কৃষি সমবায় সমিতির সভাপতি সত্যেন জানার ছেলে বিশ্বনাথ জানা ও পুত্রবধূ সুষমা দাসের।

এই জানা পরিবারের বড় ছেলে সোমনাথ জানা ও মেয়ে মিঠু জানা গ্রুপ-‌সি পদে চাকরি হারিয়েছেন। এছাড়াও একাধিক নাম এই তালিকায় উঠে এসেছে। বিরোধী বিজেপি এই ঘটনায় শাসক তৃণমূলের যোগ নিয়ে সরব হয়েছে। দাগি তালিকায় নাম থাকা ধবলাটের প্রাক্তন তৃণমূল বুথ সভাপতি বিভাস মণ্ডল বলেন, “হঠাৎ করেই অযোগ্য বলে বাদ দিল। আমি টাকা পয়সা দিইনি। আমি আবেদন করেছিলাম। নতুন করে অ্যাডমিট কার্ডও পেয়েছি। আমি আগে তৃণমূল করতাম। তবে এখন আর পার্টি করি না।”

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা