AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভাঙড়ে অব্যাহত হিংসা! তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর, বোমাবাজির অভিযোগ

ভাঙড়ে (Bhangar) আবারও আক্রান্ত তৃণমূল (TMC)। এই বিধানসভা কেন্দ্রে ভোটে (West Bengal Assembly Election 2021) জয়লাভ করার পর থেকেই একের পর এক তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠছে আইএসএফের বিরুদ্ধে।

ভাঙড়ে অব্যাহত হিংসা! তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর, বোমাবাজির অভিযোগ
নিজস্ব চিত্র
| Updated on: May 04, 2021 | 11:17 AM
Share

ভাঙড়: ভাঙড়ে (Bhangar) আবারও আক্রান্ত তৃণমূল (TMC)। এই বিধানসভা কেন্দ্রে ভোটে (West Bengal Assembly Election 2021) জয়লাভ করার পর থেকেই একের পর এক তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠছে আইএসএফের বিরুদ্ধে। বাড়িঘরও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠছে। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাশিপুর থানার চন্ডিহাট এলাকায়।

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের বিভিন্ন এলাকা। একাধিক তৃণমূল কর্মীর বাড়িঘর ভাঙচুরের পাশাপাশি অটো এবং বাইকেও ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে। ঘটনার খবর পেয়ে কাশিপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: বঙ্গে ভোট পরবর্তী হিংসা, মমতার শপথের দিনই দেশব্যাপী ধর্নায় নামছে বিজেপি

এলাকায় ব্যাপক বোমাবাজিরও অভিযোগ উঠেছে। পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছে। এলাকার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছে একাধিক তাজা বোমা। অন্যদিকে আইএসএফ কর্মীদের দাবি এলাকায় সন্ত্রাস পাকানোর চেষ্টা করছে তৃণমূল। তাদের একাধিক বাড়িতে হামলা চালিয়েছে। তৃণমূলের লোকেরাই বোমাবাজি করেছে বলে পাল্টা দাবি তাদের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও থমথমে এলাকা।

উল্লেখ্য, নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরের দিনই অর্থাৎ সোমবার দেগঙ্গার কদম্বগাছিতে আইএসএফ কর্মীকে পরপর বোমা মেরে খুনের অভিযোগ। তির তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের পাল্টা দাবি, পুরনো কোনও শত্রুতার জেরেই এই ঘটনা ঘটেছে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা