AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Malda: ‘পায়ে মারতে হবে, ছাব্বিশে রেফারি থাকবে না…’, পুলিশকর্তাকে পাশে বসিয়ে বিরোধীদের হুমকি TMC নেতার

Malda: তবে এখানেই থামেননি সেই ব্লক সভাপতি। তাঁর আরও দাবি, 'ফুটবল ম্যাচে অনেক সময় গোল বাঁচানোর জন্য পায়ে মারতে হয়। তেমন ভাবেই আগামী বিধানসভা ভোটে বিরোধীদের আক্রমণ করতে হবে। সেখানে রেফারি থাকে কিন্তু এখানে কেউ থাকবে না।'

Malda: 'পায়ে মারতে হবে, ছাব্বিশে রেফারি থাকবে না...', পুলিশকর্তাকে পাশে বসিয়ে বিরোধীদের হুমকি TMC নেতার
তৃণমূল ব্লক সভাপতি জিয়াউর রহমান
| Edited By: | Updated on: Feb 14, 2025 | 2:01 PM
Share

মালদা: পাশে বসে থানার আইসি। সেই অবস্থাতেই বিরোধীদের হুঙ্কার তৃণমূল নেতার। ঘটনা মালদার হরিশচন্দ্রপুরের ১ নম্বর ব্লকের। গতকাল, সেখানেই আয়োজন হয়েছিল আট দলীয় একটি ফুটবল ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমান, দুই ব্লক তৃণমূল সভাপতি মর্জিনা খাতুন এবং জিয়াউর রহমান, যুব তৃণমূল সভাপতি পূজন দাস, ছাত্র নেতা প্রণব দাস, হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার। আর সেই অনুষ্ঠান থেকেই বিরোধীদের দিকে হুঙ্কার তৃণমূল ব্লক সভাপতি জিয়াউর রহমানের।

কী বললেন তিনি?

তাঁর কথায়, “ফুটবল খেলতে গেলে বিরোধীদের মারলে রেফারি লাল কার্ড দেখায়। মাঠ থেকে বের করে দেয়। কিন্তু বিধানসভা ভোটে রেফারি থাকবে না, লাল কার্ড দেখানোর লোক নেই। তাই তৃণমূল কর্মীরা প্রস্তুতি নাও, খেলা হবে।” পুলিশকর্তাকে পাশে বসিয়ে তৃণমূল নেতার এমন নিদান দেখে ইতিমধ্যে চড়েছে বিতর্ক। তবে কি ছাব্বিশের বিধানসভা ভোটে এক টিমের হয়েই খেলবেন শাসকদলের নেতা ও পুলিশ? প্রশ্ন তুলছেন বিরোধীরা।

তবে এখানেই থামেননি সেই ব্লক সভাপতি। তাঁর আরও দাবি, ‘ফুটবল ম্যাচে অনেক সময় গোল বাঁচানোর জন্য পায়ে মারতে হয়। তেমন ভাবেই আগামী বিধানসভা ভোটে বিরোধীদের আক্রমণ করতে হবে। সেখানে রেফারি থাকে কিন্তু এখানে কেউ থাকবে না।’

তৃণমূল ব্লক সভাপতির এই বিতর্কিত নিদানের পরেই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যেখানে দেখা গিয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানের মাঝে মাঠে নেমে একবার গোল মারার চেষ্টা করছে তৃণমূল নেতা। গোল বাঁচাচ্ছেন থানার আইসি। সেই ভিডিয়ো দেখে বিরোধী শিবিরের অভিযোগ, ‘এই ভাবেই পুলিশ তৃণমূলকে বাঁচায়, যেভাবে গোল বাঁচাচ্ছে। আর ভোটের সময় তৃণমূলের রেফারিই হল পুলিশ।’

Follow Us
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
সরকারি অনুদানহীন মাদ্রাসায় এবার নজর রাজ্য সরকারের
সরকারি অনুদানহীন মাদ্রাসায় এবার নজর রাজ্য সরকারের
মুখ্যমন্ত্রীর নজরদারিতে বারুইপুরের তদন্ত, এবার যে নির্দেশ দিলেন
মুখ্যমন্ত্রীর নজরদারিতে বারুইপুরের তদন্ত, এবার যে নির্দেশ দিলেন
'অনুব্রতকে নিয়েছে বলে আমি খুব খুশি', বিস্ফোরক কল্যাণ!
'অনুব্রতকে নিয়েছে বলে আমি খুব খুশি', বিস্ফোরক কল্যাণ!
'দিদি'র হাত ছেড়েই জেলা সভাপতি অনুব্রত
'দিদি'র হাত ছেড়েই জেলা সভাপতি অনুব্রত
'ধর্ষক-খুনিরা ভয় পাক...', বার্তা শুভেন্দুর! তিলোত্তমার বাবা যা বললেন
'ধর্ষক-খুনিরা ভয় পাক...', বার্তা শুভেন্দুর! তিলোত্তমার বাবা যা বললেন