AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Former MLA Arrested: তোলাবাজি থেকে জমি দখল- ভূরি ভূরি অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক

TMC Leader Arrested: দীর্ঘদিন ধরেই তোলাবাজির অভিযোগ ছিল নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে-র বিরুদ্ধে। একাধিক জমি দখল করে নেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়া ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরও ভোট পরবর্তী হিংসার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে।

TMC Former MLA Arrested: তোলাবাজি থেকে জমি দখল- ভূরি ভূরি অভিযোগ, গ্রেফতার নৈহাটির প্রাক্তন বিধায়ক
গ্রেফতার সনৎ দে।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Aug 08, 2026 | 10:18 AM
Share

নৈহাটি: এবার পুলিশের জালে নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে। তোলাবাজি, অন্যের জমি ভয় দেখিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূলের প্রাক্তন বিধায়ককে। শনিবার সকালে দত্তপুকুর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। আজ তাঁকে আদালতে পেশ করা হবে।

দীর্ঘদিন ধরেই তোলাবাজির অভিযোগ ছিল নৈহাটির প্রাক্তন বিধায়ক সনৎ দে-র বিরুদ্ধে। একাধিক জমি দখল করে নেওয়ার অভিযোগও রয়েছে। এছাড়া ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পরও ভোট পরবর্তী হিংসার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগেও নৈহাটি থানার পুলিশ গ্রেফতার করেছে প্রাক্তন বিধায়ক সনৎ দে-কে। আজ তাঁকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে।

২০২৪ সালের উপনির্বাচনে নৈহাটি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হন সনৎ দে। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। রাজ্যে পালাবদলের পরই জনরোষের মুখে পড়েন তিনি। গত জুন মাসে নৈহাটিতে পার্টি অফিসে যাওয়ার সময় তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। দেওয়া হয় চোর চোর স্লোগান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, নৈহাটি জুড়ে সনৎ দে কার্যত সন্ত্রাস চালাতেন। ভোটের ফল প্রকাশের আগেও তিনি হুমকি দিয়েছিলেন।

কিছুদিন আগে পুলিশ সনৎ দে-র বাড়ি ও ওষুধের দোকানে তল্লাশি চালায়, কিন্তু সেই সময় তাঁর হদিস পাওয়া যায়নি। আজ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ দত্তপুকুরে অভিযান চালিয়ে সনৎ দে-কে গ্রেফতার করে। তারপর তাঁকে নৈহাটি থানায় নিয়ে আসা হয়।

Follow Us
স্কুলের ১৪ লাখের বাগান 'খেয়েছে' ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
স্কুলের ১৪ লাখের বাগান 'খেয়েছে' ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
হার মানাবে সিনেমাকেও, কীভাবে 'টার্গেট' ঠিক করত দেবপ্রিয়?
হার মানাবে সিনেমাকেও, কীভাবে 'টার্গেট' ঠিক করত দেবপ্রিয়?
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েও দেখা নেই সুমিতের, বাড়িতে পৌঁছে গেল CID
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েও দেখা নেই সুমিতের, বাড়িতে পৌঁছে গেল CID
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ