AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC Won: এগরা-তমলুকের পর হলদিয়াও, সমবায়ে শুধুই তৃণমূলের জয়জয়কার

Purba Medinipur: গুয়াবাড়িয়া অঞ্চলের অন্তর্গত কৃষ্ণনগর অরবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচন ছিল সোমবার। ১৫ আসনের সবক'টিতেই জয় পায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা। মোট ৫৫৩টি ভোট পড়েছে। এর মধ্যে তৃণমূল পেয়েছে ৩১১টি ভোট, বিজেপির ঝুলিতে ১১২।

TMC Won: এগরা-তমলুকের পর হলদিয়াও, সমবায়ে শুধুই তৃণমূলের জয়জয়কার
জয়ের উচ্ছ্বাস হলদিয়ায়। Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 27, 2024 | 6:56 AM
Share

পূর্ব মেদিনীপুর: জেলায় একের পর এক সমবায় সমিতির নির্বাচনে জয় ছিনিয়ে নিচ্ছে তৃণমূল। এগরা, তমলুকের পর এবার হলদিয়া। সুতাহাটার অরবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের ভোটেও জয়ী হয়েছে শাসকশিবির। মোট ১৫ আসনের এই সমবায় সমিতিতে সবক’টিতেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। এই জয়ের পর সবুজ আবিরে উৎসবে মাতেন দলের সমর্থকরা।

গুয়াবাড়িয়া অঞ্চলের অন্তর্গত কৃষ্ণনগর অরবিন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচন ছিল সোমবার। ১৫ আসনের সবক’টিতেই জয় পায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা। মোট ৫৫৩টি ভোট পড়েছে। এর মধ্যে তৃণমূল পেয়েছে ৩১১টি ভোট, বিজেপির ঝুলিতে ১১২।

প্রসঙ্গত, এই সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচনের মনোনয়ন পর্বেই তিনটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয় পান। সোমবার বাকি ১২টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা হয়। সবক’টিতেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয় পান। একটি আসনও বিজেপির ঝুলিতে যায়নি। তৃণমূলের দাবি, লোকসভা ভোটের আগে এই ফলাফল বুঝিয়ে দিচ্ছে মানুষ কী চাইছেন।

এর আগে তমলুক ব্লকের নীলকুন্ঠা অঞ্চলের কন্ঠীবাড় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সমবায় নির্বাচনেও তৃণমূল বিপুল জয় পায়। বিজেপি একটি আসনও পায়নি। অন্যদিকে এগরার দলঅলুয়া সমবায় সমিতির নির্বাচনেও মুখ থুবড়ে পড়ে রাজ্যের প্রধান বিরোধী দল। সেখানেও ঘাসফুলের জয়জয়কার। তৃণমূল সেখানে ৪৩টিতে জিতলেও বিজেপি পায় ৭টি আসন। যদিও বিজেপি প্রথম থেকেই বলে আসছে, লোকসভা ভোটের সঙ্গে এই ধরনের সমবায় সমিতির ভোটকে গুলিয়ে ফেললে চলবে না।

Follow Us
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
গঙ্গাজল ছিটিয়ে ও ঝাঁট পঞ্চায়েত অফিস শুদ্ধ করছে বিজেপি, দেখুন
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
তৃণমূল দুষ্কৃতীদের বিরুদ্ধে জুতো-ঝাঁটা নিয়ে মহিলারা, দেখুন...
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
৩ তারিখ NEET পরীক্ষা হচ্ছে না, কবে হবে তাহলে?
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
শিল্পের জন্য বাংলায় জমির প্রতিবন্ধকতা নেই, নতুন পলিসি আসবে: শমীক
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
প্রশ্নপত্র ফাঁস, ফের বাতিল NEET পরীক্ষা, দেওয়া হবে পরীক্ষার নতুন সূচি
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
আরজি কর মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
এমন কোনও কাজ করবই না যাতে মান-সম্মান নষ্ট হবে: মনোজ আগরওয়াল
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
শিবপুরে তৃণমূল নেতার গোপন ডেরা দেখে চোখ কপালে
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
দায়িত্ব নিয়েই রেশন নিয়ে বড় বার্তা দিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি
সুজিত বসুকে হেফাজতে চাইল কেন্দ্রীয় এজেন্সি