AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

NDIN: চাকরি গিয়েছে স্কুলের ৯ শিক্ষকের, পরীক্ষা আপাতত স্থগিত

NDIN: স্কুলের প্রধান শিক্ষক কৌশর আহমেদ জানিয়েছেন, এখন গোটা স্কুল চলছে মাত্র ৭ জন শিক্ষককে নিয়ে, যাঁর মধ্যে তিনিও রয়েছেন। এই পরিসরে এত বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে সামলানো এবং পরীক্ষা পরিচালনা করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তাই পরীক্ষাকে সাত দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা।

NDIN: চাকরি গিয়েছে স্কুলের ৯ শিক্ষকের, পরীক্ষা আপাতত স্থগিত
পরীক্ষা স্থগিত স্কুলেImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 07, 2025 | 5:59 PM
Share

উত্তর দিনাজপুুর: সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে স্কুলের ৯ জন শিক্ষকের। শিক্ষকের অভাবে পরীক্ষাই হয়ে গেল স্থগিত। উত্তর দিনাজপুরের   গোয়ালপোখর ১ ব্লকের গোয়াগাঁ হাই স্কুলের ঘটনা। চরম অনিশ্চয়তার মুখে পড়েছে প্রায় ৩ হাজার ছাত্রছাত্রী।

স্কুলের প্রধান শিক্ষক কৌশর আহমেদ জানিয়েছেন, এখন গোটা স্কুল চলছে মাত্র ৭ জন শিক্ষককে নিয়ে, যাঁর মধ্যে তিনিও রয়েছেন। এই পরিসরে এত বিপুল সংখ্যক ছাত্রছাত্রীকে সামলানো এবং পরীক্ষা পরিচালনা করা কার্যত অসম্ভব হয়ে পড়েছে। তাই পরীক্ষাকে সাত দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তাঁরা।

তিনি আরও জানান, “আমরা এখন সরকারের দিকে তাকিয়ে আছি। হয়তো রিভিউ পিটিশনের মাধ্যমে ওই শিক্ষকরা ফিরে আসতে পারেন, কিংবা মুখ্যমন্ত্রী যদি কোনো বিকল্প ব্যবস্থা নেন। আপাতত আমরা দিশেহারা।”

অন্যদিকে পরীক্ষা স্থগিত হওয়ায় মন খারাপ পড়ুয়াদেরও। দশম শ্রেণির ছাত্রী গুড্ডি খাতুন বলেন, “আমরা প্রস্তুতি নিয়েছিলাম, এখন পরীক্ষা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় অনেক সমস্যায় পড়েছি।”

ঘটনায় অভিভাবকরাও উদ্বিগ্ন। স্থানীয় অভিভাবক মহম্মদ আবু তাহের বলেন, “আমরা শুনেছি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। চাইছি, স্কুলে যেন শিগগিরই পড়াশোনার পরিবেশ ফিরে আসে।”

বর্তমানে গোয়াগাঁ হাই স্কুল কার্যত শিক্ষক সংকটে জর্জরিত। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবক থেকে শুরু করে শিক্ষকরাও। এখন দেখার, কবে নাগাদ সমস্যার সমাধান হয় এবং স্বাভাবিক ছন্দে ফেরে স্কুলের পড়াশোনা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?