AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raygunj: যারা গুলি চালাল, তারাই নিয়ে গেল হাসাপাতালে, TMC নেতার মৃত্যু ঘিরে বাড়ছে জল্পনা

পুলিশের তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন মৃত ওই যুবনেতার বুকে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করা হয়েছে।

Raygunj: যারা গুলি চালাল, তারাই নিয়ে গেল হাসাপাতালে, TMC নেতার মৃত্যু ঘিরে বাড়ছে জল্পনা
| Edited By: | Updated on: Jan 01, 2026 | 6:21 PM
Share

রায়গঞ্জ: বর্ষবরণের রাতে তৃণমূল নেতার মৃত্যু। রায়গঞ্জে যুব কংগ্রেসের সহ সভাপতি তথা জেলার জনপ্রিয় যুবনেতা নবেন্দু ঘোষের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, নিজের বাড়ির পাশেই মোহনবাটি বাজার এলাকায় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পিকনিকে যোগ দিয়েছিলেন তিনি। বর্ষবরণের রাত। তাই সবার সঙ্গে গল্পে মেতেছিলেন। তার মধ্যেই ঘটে যায় অঘটন। তাঁর বুকে গুলি লাগে।

গুরুতর আহত অবস্থায় নবেন্দুকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সেই মুহূর্তে তাঁর সঙ্গে ছিলেন না তাঁর রাজনৈতিক দলের কোনও সঙ্গী। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। মেডিক্যাল কলেজ চত্বর এবং মোহনবাটি বাজার সংলগ্ন এলাকা ঘিরে ফেলে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশের তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন মৃত ওই যুবনেতার বুকে আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। পুলিশ ঘটনাস্থলের আশপাশের সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে বলে পুলিশ সূত্রে খবর।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, যাঁরা নবেন্দুকে গুলি করে, তারাই নিয়ে যায় হাসপাতালে। এখনও পর্যন্ত এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মনে করা হচ্ছে, বর্ষবরণের সেলিব্রেশন চলাকালীন গুলি চালানো হয়। অসংলগ্ন অবস্থায় গুলি চালানো হলে, সেই গুলি গিয়ে লাগে নবেন্দুর বুকে। তাতেই মৃত্যু হয় তাঁর। নবেন্দুর সঙ্গে ধৃতদের কোনও পুরনো শত্রুতা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে চলছে খোঁজ।

Follow Us
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
বাংলায় কেন উন্নয়ন থমকে? কেন্দ্রীয় মন্ত্রী যা বললেন...
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
কলকাতা পুলিশের DC-র বাড়িতে ED! কীসের খোঁজে?
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
'একটা ঝালমুড়ি বানাও', বিক্রম চোখ তুলতেই দেখলেন দাঁড়িয়ে প্রধানমন্ত্রী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
বাংলার জন্য কী কী করেছে বিজেপি? হিসাব দিলেন মোদী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
তৃণমূলের গুণ্ডাদের আত্মসমর্পণের ডেডলাইন দিলেন প্রধানমন্ত্রী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
দূরে দাঁড়িয়ে দিলীপ, কাছে টানলেন মোদী
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'অনুপ্রবেশকারীদের সরকার তৈরি করতে চায় তৃণমূল', হুঁশিয়ারি মোদীর
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'ভোটের আগে চালাকি, এটা মহিলা নয়, ডিলিমিটেশন বিল', আক্রমণ মমতা
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
'আমি ভবিষ্যদ্বাণী করি না, এবার করছি মানে বিজেপি আসবেই', বললেন মোদী
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়
ভোটের বাংলায় ওয়ার্ক-ফ্রম-হোম আইপ্যাকের, চাঞ্চল্য রাজনৈতিক আঙিনায়