AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

OLX থেকে গাড়ির বিজ্ঞাপন মুছছেন ব্যবসায়ী থেকে সাধারণ গাড়ির মালিকরা, হঠাৎ কী হল?

Fake Number Plate Fear: তদন্তে জানা গিয়েছে, খুনের ঘটনায় ব্যবহৃত গাড়িটির নম্বর প্লেট ছিল ভুয়ো। অভিযোগ, সেই নম্বরটি নেওয়া হয়েছিল শিলিগুড়ির বাসিন্দা উইলিয়াম জোসেফের গাড়ির ছবি থেকে। তিনি নিজের গাড়ি বিক্রির জন্য OLX-এ ছবি-সহ বিজ্ঞাপন দিয়েছিলেন।

OLX থেকে গাড়ির বিজ্ঞাপন মুছছেন ব্যবসায়ী থেকে সাধারণ গাড়ির মালিকরা, হঠাৎ কী হল?
চর্চা নাগরিক মহলে Image Credit: TV 9 Bangla
| Updated on: May 07, 2026 | 9:18 PM
Share

বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট 

ইসলামপুর: শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক খুনের ঘটনায় শোরগোল রাজনৈতিক আঙিনায়। চলছে তরজা, চর্চা। আতঙ্কের আবহ উত্তর দিনাজপুরের ইসলামপুরেও। ঘটনার পর থেকেই সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসায়ী থেকে সাধারণ গাড়ির মালিক সকলেই সাবধান! অনেকেই অনলাইন প্ল্যাটফর্মে দেওয়া গাড়ি বিক্রির বিজ্ঞাপন মুছে ফেলতে শুরু করেছেন। তাঁদের আশঙ্কা, গাড়ির ছবি ও নম্বর প্লেটের তথ্য দুষ্কৃতীরা অপব্যবহার করতে পারে। তা নিয়েই এখন চর্চা চলছে পুরোদমে।

তদন্তে জানা গিয়েছে, খুনের ঘটনায় ব্যবহৃত গাড়িটির নম্বর প্লেট ছিল ভুয়ো। অভিযোগ, সেই নম্বরটি নেওয়া হয়েছিল শিলিগুড়ির বাসিন্দা উইলিয়াম জোসেফের গাড়ির ছবি থেকে। তিনি নিজের গাড়ি বিক্রির জন্য OLX-এ ছবি-সহ বিজ্ঞাপন দিয়েছিলেন। সেই ছবিতে থাকা নম্বর ব্যবহার করেই দুষ্কৃতীরা ভুয়ো নম্বর প্লেট তৈরি করে বলে অনুমান তদন্তকারীদের। তা নিয়ে চাপানউতোর চলছে। 

ইসলামপুরের সেকেন্ড হ্যান্ড এক গাড়ি ব্যবসায়ী জানিয়েছেন, তাঁরা পুরনো বিজ্ঞাপন সরিয়ে দিচ্ছেন। ভবিষ্যতে গাড়ির নম্বর প্লেট ঢেকে ছবি দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। যদি বিজ্ঞাপন পোস্ট করতে হয় তাহলে এভাবেই নম্বর প্লেট ঢেকে তারপরই তা পোস্ট করবেন বলে জানাচ্ছেন। আর এক ব্যবসায়ীর কথায়, “এভাবে নম্বর ব্যবহার করে অপরাধ করা হতে পারে ভাবতেই পারিনি। তাই এখন থেকে খুব সতর্ক থাকছি।”

অন্যদিকে, নিরাপত্তার কথা ভেবে ইসলামপুরের ট্যাক্সি চালকরাও সাবধান হচ্ছেন। স্থানীয় ট্যাক্সি চালকদের একাংশ বলছেন, গাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তাঁদের মতে এতে একদিকে নিরাপত্তা যেমন বাড়বে, তেমনই কোনও অপরাধ ঘটলে তদন্তের ক্ষেত্রেও সুবিধা হবে। 

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?