Bangla NewsWest bengal West Bengal Assembly Elections 2026 News Live Bangla MLA Vidhan Sabha Polls Political News Today 15 April 2026 Latest Updates in Bengali
West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: বাংলা নববর্ষের সকালে কালীঘাট মন্দিরে পুজো দেন রাজ্যপাল আরএন রবি। আবার এদিন সকালে শঙ্খ বাজিয়ে প্রচার শুরু করেন মধ্যমগ্রামের তৃণমূল প্রার্থী রথীন ঘোষ। পয়লা বৈশাখ উপলক্ষে এদিন সারাদিনই ছোট বড় নানা শোভাযাত্রা রয়েছে কলকাতায়। আবার প্রথম দফার নির্বাচনের আগে জোরকদমে প্রচার চলছে রাজনৈতিক দলগুলির। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
বাংলা নববর্ষের সকালে ভবানীপুরে প্রচারে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। ভবানীপুরে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় হারবেন বলে এদিনও দাবি করেন তিনি।
নববর্ষের সকালে পথে দেখা গেল তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য এবং রথীন ঘোষকে।
15 Apr 2026 09:55 AM (IST)
Central force: প্রথম দফায় থাকছে ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সবরকম পদক্ষেপ করা হচ্ছে। বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা করেই জানিয়েছিলেন মুখ্য় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবার প্রথম দফার নির্বাচনের দিন নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাঁটো করতে ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগের কথা জানাল কমিশন।
কোথায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, কমিশন সেই হিসেবও দিয়েছে।
মুর্শিদাবাদের দুটি পুলিশ জেলার মধ্যে জঙ্গিপুর পুলিশ জেলায় ৭৬ কোম্পানি এবং মুর্শিদাবাদ পুলিশ জেলায় ২৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে। অর্থাৎ মুর্শিদাবাদ জেলায় সবমিলিয়ে ৩১৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে।
নববর্ষের সকালে কালীঘাট মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আরএন রবি। রাজ্যপালের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী লক্ষ্মী। মন্দিরের বাইরে অপেক্ষারত দর্শনার্থীদের সঙ্গে হাত জোড় করেও নববর্ষের শুভেচ্ছা জানান রাজ্যপাল।
Live Assembly Election 2026 News Updates in Bengali: আজ বাংলা নববর্ষ। রাজ্যের বাড়ছে গরমের দাপট। তার সঙ্গেই বাড়ছে ভোটের উত্তাপ। নববর্ষের প্রথম দিন ভোট প্রচারে ব্য়স্ত রাজনৈতিক দলগুলি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। তাই, ভোট প্রচারে কোনও খামতি রাখতে চাইছে না কোনও রাজনৈতিক দল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় জনসভা করছেন। আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও রাজ্যে জোরকদমে প্রচার করছেন। তৃণমূল ও বিজেপি, কংগ্রেস, সিপিএম-সহ সব রাজনৈতিক দলের নেতা-প্রার্থীরা প্রচারে ব্যস্ত। আর এসআইআর প্রক্রিয়া নিয়ে চাপানউতোর জারি রয়েছে। সব মিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।