West Bengal Live News Update: পুলিশের তলবে হাজিরা দিলেন না অভিষেক, সময় চাইলেন ৪৮ ঘণ্টা

Breaking News Live Update in Bengali: আজও প্রতিবাদ-বিক্ষোভে উত্তপ্ত হতে পারে দিল্লির রাজপথ। আজ রাষ্ট্রপতির পর সুপ্রিম কোর্টের দরবারে যাওয়ার পরিকল্পনা ছিল ইন্ডি জোটের সদস্যদের। যদিও অনুমতি দেননি প্রধান বিচারপতি সূর্য কান্ত। তারপরও কী কর্মসূচি অব্যাহত রাখবেন মমতা-রাহুলরা?

Oct 12, 2026 | 10:44 AM

LIVE NEWS & UPDATES

  • 12 Oct 2026 10:44 AM (IST)

    Abhishek Banerjee: হাজিরা এড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

    • ক্যামাক স্ট্রিট কাণ্ডে আজ হাজিরা দিলেন না সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    • আজ সকাল ১০টায় শেক্সপিয়র সরণি থানায় তলব করা হয়েছিল তাঁকে।
    • কিন্তু হাজিরা এড়ালেন তৃণমূল সাংসদ।
    • পুলিশকে ইমেইল করে ৪৮ ঘণ্টা সময় চেয়ে নিয়েছেন সাংসদ
  • 12 Oct 2026 10:34 AM (IST)

    Delhi Police: দিল্লিতে বিরোধী কর্মসূচিতে ভিন রাজ্যের জমায়েত নিয়ে বাড়তি সতর্ক দিল্লি পুলিশ

    আজ দিল্লিতে বিরোধীদের কর্মসূচিতে ভিন রাজ্যের জমায়েত নিয়ে বাড়তি সতর্ক দিল্লি পুলিশ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতের লক্ষ্যে ‘দিল্লি চলো মার্চে’ প্রতিবেশী রাজ্য থেকেও জমায়েতের সাংগঠনিক তৎপরতা শুরু করেছে কংগ্রেস।

    মিছিল ঢুকতে পারে রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং উত্তরাখন্ড থেকেও। এমনকি, আজ দুপুর ১:৩০ টায় কনট প্লেস-বারাখাম্বা জংশনে কর্মসূচিতে যোগ দিতে কর্ণাটক থেকে সব বিধায়ক এবং মন্ত্রীদের উড়িয়ে আনছে কংগ্রেস।

    কংগ্রেস সূত্রে খবর, হরিয়ানার প্রদেশ কংগ্রেস সভাপতি রাও নরেন্দ্র, উত্তরাখণ্ডের প্রদেশ কংগ্রেস সভাপতি গণেশ গদিয়াল এবং রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতি গোবিন্দ দোতাসারার নেতৃত্বে বিপুল জমায়েতের পরিকল্পনা করা হয়েছে। এদিকে আজকের কর্মসূচিতে যোগ দেবেন অখিলেশ যাদব।

    ইতিমধ্যেই সমাজবাদী পার্টির সব সাংসদকে উপস্থিত থাকতে বলা হয়েছে। উত্তর প্রদেশ থেকে নয়ডা এবং গাজিয়াবাদ সীমান্ত দিয়ে সমাজবাদী পার্টির কর্মী সমর্থকরা প্রবেশের চেষ্টা করবে বলে দিল্লি পুলিশ সূত্রে খবর। আজ জমায়েতের সাংগঠনিক ডাক দিয়েছে সিপিএম, সিপিআই-সহ বামপন্থী ছাত্র সংগঠনগুলিও।

  • 12 Oct 2026 08:58 AM (IST)

    INDIA Protest: নতুন কী স্ট্র্যাটেজি রাহুলদের?

    জ্ঞানেশ কুমারের অপসারণ ও এসআইআর বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করত ইন্ডিয়া জোট। আজ, সোমবার স্মারকলিপি জমা দেওয়ার কথা। কিন্তু শেষ মুহূর্তে প্রধান বিচারপতি সূর্য কান্ত দেখা করতে অস্বীকার করেছেন। তবে এরপরও হাল ছাড়ছে না বিরোধীরা।

    পড়ুন বিস্তারিত: প্রধান বিচারপতি দেখা করতে নারাজ, তারপরও দমছে না বিরোধীরা! নতুন কী স্ট্রাটেজি সাজালেন রাহুলরা?

  • 12 Oct 2026 08:56 AM (IST)

    SIR Protest: এক মঞ্চে বিকাশ রঞ্জন-সৌগত

    বিরোধী দলগুলির মধ্যে দূরত্ব ঘুচিয়ে দিচ্ছে এসআইআর? কেন্দ্রে একজোট হয়েছে সব বিরোধীরা। এবার এসআইআর বাতিলের দাবিতে একমঞ্চে দেখা গেল বিকাশ রঞ্জন ভট্টাচার্য ও সৌগত রায়কে। ছিলেন কংগ্রেস নেতা প্রসেনজিৎ বসুও।

    পড়ুন, এক মঞ্চে বিকাশ রঞ্জন-সৌগত রায়, SIR বাতিলের দাবিই কি ঘুচিয়ে দিচ্ছে মতাদর্শের ফারাক?

শুরু হয়ে গিয়েছে দেবীপক্ষ। আজ দ্বিতীয়া। মহালয়ায় ইডেনে মেগা ইভেন্টের পর রবিবার থেকেই পুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজও বেশ কয়েকটি পুজোর উদ্বোধন করবেন তিনি। এছাড়া, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুলিশকর্মীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন তিনি। অন্যদিকে, আজও প্রতিবাদ-বিক্ষোভে উত্তপ্ত হতে পারে দিল্লির রাজপথ। আজ রাষ্ট্রপতির পর সুপ্রিম কোর্টের দরবারে যাওয়ার পরিকল্পনা ছিল ইন্ডি জোটের সদস্যদের। যদিও অনুমতি দেননি প্রধান বিচারপতি সূর্য কান্ত। তারপরও কী কর্মসূচি অব্যাহত রাখবেন মমতা-রাহুলরা? সুুপ্রিম কোর্ট অভিযানে ইন্ডি জোটের সঙ্গী হওয়ার কথা ছিল ককরোচদেরও। প্রধান বিচারপতির নাকচের পর ককরোচদের পরবর্তী পদক্ষেপ কী হবে, সেদিকে নজর থাকবে দিনভর। এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এদিন তলব করেছে শেক্সপিয়র থানার পুলিশ। দিনভর রাজ্যে কোথায় কী হচ্ছে, তার আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলার লাইভে।

Loading...
Unable to load recommendations.
Follow Us