AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

INDIA Bloc Wants to Meet CJI: প্রধান বিচারপতি দেখা করতে নারাজ, তারপরও দমছে না বিরোধীরা! নতুন কী স্ট্রাটেজি সাজালেন রাহুলরা?

INDIA Alliance Protest: কংগ্রেসের তরফে দিল্লির বারাখাম্বা রোডে সুপ্রিম কোর্ট অভিযানের জন্য জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। প্রধান বিচারপতির অ্যাপয়েন্টমেন্ট বাতিলের পর সেই কর্মসূচি সোমবার সকাল পর্যন্ত বাতিল করেনি কংগ্রেস। তবে পরিবর্তিত পরিস্থিতিতে বিকল্প কোনও কর্মসূচি নেওয়া হবে কি না, সে বিষয়ে আলোচনা করছে ইন্ডিয়া জোটের নেতারা।

INDIA Bloc Wants to Meet CJI: প্রধান বিচারপতি দেখা করতে নারাজ, তারপরও দমছে না বিরোধীরা! নতুন কী স্ট্রাটেজি সাজালেন রাহুলরা?
প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে পারবে বিরোধীরা?Image Credit: PTI
| Edited By: | Updated on: Oct 12, 2026 | 8:57 AM
Share

নয়া দিল্লি: জ্ঞানেশ কুমারের অপসারণ ও এসআইআর বাতিলের দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করত ইন্ডিয়া জোট। আজ, সোমবার স্মারকলিপি জমা দেওয়ার কথা। কিন্তু শেষ মুহূর্তে প্রধান বিচারপতি সূর্য কান্ত দেখা করতে অস্বীকার করেছেন। তবে এরপরও হাল ছাড়ছে না বিরোধীরা।

কংগ্রেস সূত্রে খবর, আজ ফের প্রধান বিচারপতির সঙ্গে দেখা করার জন্য আবেদন পাঠানো হতে পারে। এই নিয়ে দ্বিতীয়বার আবেদন পাঠানো হবে। সেই আবেদন গ্রহণ করেন কি না, তা-ই দেখার।

গতকাল প্রধান বিচারপতি সূর্য কান্ত জানান যে বিরোধী নেতারা যে বিষয়গুলি উত্থাপন করতে চাইছেন, সেগুলি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। সাংবিধানিক কাঠামো অনুযায়ী, সরকারের কাজে হস্তক্ষেপ করার সুপ্রিম কোর্টের কোনও প্রশাসনিক ক্ষমতা নেই।

প্রধান বিচারপতির বক্তব্য, সুপ্রিম কোর্টের প্রশাসনিক দিক থেকে এই ধরনের বিষয়ে কোনও নির্দেশ জারি করা সম্ভব নয়। তবে প্রধান বিচারপতি জানিয়েছেন, নেতারা চাইলে সুপ্রিম কোর্টের বিচারবিভাগীয় এক্তিয়ারে এই বিষয়গুলি নিয়ে আদালতের দ্বারস্থ হতে পারেন। সুপ্রিম কোর্ট অন্য মামলার সঙ্গে এ বিষয়ে শুনানি করবে।

অন্যদিকে সুপ্রিম কোর্ট সূত্রে খবর, যে ইস্যুতে দেখা করার আবেদন জানানো হয়েছে, সেই ইস্যু সংক্রান্ত পিটিশন আজ বিকেল চারটের মধ্যে ফাইল হলে জরুরি শুনানি করা যায় কি না, তা খতিয়ে দেখবেন প্রধান বিচারপতি।

কংগ্রেসের তরফে দিল্লির বারাখাম্বা রোডে সুপ্রিম কোর্ট অভিযানের জন্য জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। প্রধান বিচারপতির অ্যাপয়েন্টমেন্ট বাতিলের পর সেই কর্মসূচি সোমবার সকাল পর্যন্ত বাতিল করেনি কংগ্রেস। তবে পরিবর্তিত পরিস্থিতিতে বিকল্প কোনও কর্মসূচি নেওয়া হবে কি না, সে বিষয়ে আলোচনা করছে ইন্ডিয়া জোটের নেতারা।

দিল্লিতে ইতিমধ্যেই উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালের ফ্লাইটে আরজেডি নেতা তেজস্বী যাদব ও সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের আসার কথা।

প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের নেতারা ইতিমধ্যেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন এবং স্মারকলিপি জমা দিয়েছেন। রাষ্ট্রপতি ইন্ডিয়া জোটের নেতাদের কাছ থেকে তাদের অভিযোগের সাপেক্ষে প্রমাণ চেয়েছেন বলেই দাবি বিরোধী নেতাদের। রাহুল গান্ধী বলেছেন, তাঁদের কাছে প্রমাণ রয়েছে। সেই প্রমাণ জমা দেবেন।

Follow Us