West Bengal Live News Update: বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক

Breaking News Live Update on Bengali: নবান্নে এক মউ সাক্ষর কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। বিমানবন্দর বিষয়ে কোনও মউ সাক্ষর হতে পারে। এদিকে, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য।

Oct 05, 2026 | 10:19 AM

LIVE NEWS & UPDATES

  • 05 Oct 2026 10:19 AM (IST)

    বিজেপিতে যোগ দিলেন কোয়েল

    বিজেপিতে যোগ দিলেন কোয়েল মল্লিক। তৃণমূলের টিকিটে রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। পরে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সাংসদ পদ থেকে ইস্তফা দেন। ইস্তফা দেওয়ার পরই বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন তিনি। তারপর থেকেই কোয়েলের বিজেপিতে যোগদানের জল্পনা ছড়ায়। জল্পনার অবসান ঘটিয়ে এবার ‘পদ্মাসনে’ কোয়েল। বিজেপি টিকিটে ফের রাজ্যসভার প্রার্থী হচ্ছেন তিনি। আজই রাজ্যসভায় মনোনয়ন জমা দেবেন তিনি। তার আগে মুরলিধর লেনে বিজেপি কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নিলেন কোয়েল।

  • 05 Oct 2026 09:35 AM (IST)

    সুপ্রিম কোর্টে আজ মিলন প্রধান মামলার শুনানি

    • সুপ্রিম কোর্টে আজ নজরে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের মামলার শুনানি।
    • মিলন প্রধানকে জামিন দেওয়ার কলকাতা হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য পুলিশ।
    • তাৎপর্যপূর্ণভাবে গত সপ্তাহে রাজ্যের জরুরি শুনানির আবেদন খারিজ করে প্রধান বিচারপতি আগাম বলেন, এই মামলা তিনি খারিজ করে দেবেন।
    • আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির এজলাসে শুনানির সময় উপস্থিত থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।
  • 05 Oct 2026 08:57 AM (IST)

    India Vs Uruguay Match Tickets: মেসি ম্যাচের ক্ষতিপূরণে উরুগুয়ের ম্যাচ ‘ফ্রি’, কীভাবে টিকিট পাবেন?

    মেসি কাণ্ডের ক্ষত রয়ে গিয়েছে রাজ্যবাসীর মনে। হাজার হাজার টাকা খরচ করেও পছন্দের বিশ্বসেরা ফুটবল তারকাকে এক ঝলকও দেখতে পাননি বহু মানুষ। রাজ্যের নতুন সরকার সেই ক্ষতিপূরণ দেওয়ারই চেষ্টা করছে। ব্রাজিল বনাম ভারত ম্যাচ শেষেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে ভারত বনাম উরুগুয়ে ম্যাচের টিকিট ফ্রি-তে দেওয়া হবে। যারা মেসিকে দেখার জন্য টিকিট কেটেছিলেন, তারা ৬ অক্টোবরের মেগা ম্যাচ সম্পূর্ণ নিখরচায় দেখার সুযোগ পাবেন।

    বিস্তারিত পড়ুন, মেসি ম্যাচের ক্ষতিপূরণে উরুগুয়ের ম্যাচ ‘ফ্রি’, আজ কোথা থেকে টিকিট সংগ্রহ করবেন? কী কী লাগবে, জেনে নিন…

  • 05 Oct 2026 08:55 AM (IST)

    Supreme Court: SIR-এ নাম বাদ নিয়ে সরব সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া, কে তিনি?

    এসআইআরে নাম বাদ পড়া ও জ্ঞানেশ কুমার বিতর্কের মাঝেই তাৎপর্যপূর্ণ মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার। হায়দরাবাদের নালসার বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে সুপ্রিম কোর্টে বিচারপতি বলেন,   “কোটি কোটি নাগরিককে ভোটাধিকার থেকে বঞ্চিত করে তাঁদের নিজের দেশেই ‘দ্বিতীয় শ্রেণির নাগরিক’ করে তোলার মতো কোনও পদক্ষেপই মৌলিকভাবে স্বেচ্ছাচারী“। যাকে নিয়ে এত চর্চা, সেই বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া কে জানেন? ২০২৩ সালের ৫ জুলাই সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি উজ্জ্বল ভুঁইয়াকে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগের সুপারিশ করে।

    বিস্তারিত পড়ুন, ‘নিজের দেশেই দ্বিতীয় শ্রেণির নাগরিক করে তোলা’, এসআইআরে নাম বাদ নিয়ে সরব সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া, কে তিনি?

আজ, সোমবার একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। নবান্নে এক মউ সাক্ষর কর্মসূচি রয়েছে বলে জানা গিয়েছে। বিমানবন্দর বিষয়ে কোনও মউ সাক্ষর হতে পারে। এদিকে, নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিনের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য। সেই মামলারই শুনানি রয়েছে আজ। এদিকে, শীর্ষ আদালতে আরও জ্ঞানেশ কুমারকে নিয়ে দু’টি মামলার শুনানি রয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনের কনভেনশনে আসছেন আইসা নেত্রী নেহা বোরা। দিনভর এমনই বিভিন্ন খবরের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলার লাইভে।

Loading...
Unable to load recommendations.
Follow Us