West Bengal NEWS live updates: দিল্লিতে বৈঠকে ইন্ডি জোটের নেতারা, বীরসিংহ গ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু

West Bengal Latest news: পশ্চিমবঙ্গ ভোটের আগে তৃণমূলের উদ্যোগে রাজ্যসভায় আনা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অপসারণের নোটিসে স্বাক্ষর করেননি কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। সই করেননি সোনিয়া গান্ধী। আবার গঙ্গার ভাঙনের জেরে বাতিল হয়ে গেল মালদহ ডিভিশনের একাধিক দূরপাল্লার ট্রেন। এদিকে, কলকাতায় মেসিকাণ্ডের বিপর্যয় এড়াতে নিজেদের সিকিউরিটি টিম আনছে ব্রাজিল। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।

Sep 30, 2026 | 12:22 PM

LIVE NEWS & UPDATES

  • 30 Sep 2026 12:21 PM (IST)

    Supreme Court: নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে রাজ্য

    • কলকাতা হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে। তবে কাগজপত্র এখনও না পৌঁছনোয় জেল থেকে ছাড়া পাননি নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান।
    • জেল থেকে ছাড়া পাওয়ার আগেই কংগ্রেস প্রার্থীর অন্তর্বর্তী জামিন নিয়ে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার।
    • একজন নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য জামিন পাওয়ার ক্ষেত্রে কেন বাড়তি সুবিধা পাবেন, সেই প্রশ্ন তুলে রাজ্য শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে।
    • আগামী সোমবার মামলার শুনানি হবে। তবে এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের পর্যবেক্ষণ, ‘আমরা এই আবেদন খারিজ করব। কিন্তু সোমবার শুনানি করে খারিজ করব।’

    বিস্তারিত পড়ুন: মিলন প্রধানের জামিনকে চ্যালেঞ্জ রাজ্যের, মামলা শোনার আগেই সুপ্রিম কোর্ট বলল, ‘খারিজ করব’

  • 30 Sep 2026 11:12 AM (IST)

    Indranil Sen: ইডি দফতরে হাজির হলেন ইন্দ্রনীল সেন

    • পুজোয় পাস বিক্রির নামে কালোবাজারির অভিযোগ।
    • ৬০ কোটি টাকা দুর্নীতির অভিযোগ।
    • মঙ্গলবার ইন্দ্রনীলের বাড়িতে ম্যারাথন তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
    • এরপর বুধবার তাঁকে তলব করা হয়।
    • সকাল ১০টায় ইডি দফতরে ডাকা হয়েছিল তাঁকে। সেই সময় পেরিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর ইডি দফতরে হাজির হয়েছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন।
  • 30 Sep 2026 11:08 AM (IST)

    Calcutta High Court: প্রতীক নিয়ে আইএসএফের মামলা খারিজ করল হাইকোর্ট

    • নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসকে খাম প্রতীক দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
    • ২০২১ সালের বিধানসভা নির্বাচন থেকে এই প্রতীক পেয়ে এসেছে আইএসএফ।
    • এবার ঋতব্রতদের ওই প্রতীক দেওয়ায় কমিশনের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় আইএসএফ।
    • প্রতীক নিয়ে আইএসএফের সেই মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের রায়, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে আদালত ওই বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না। তাই মামলাটি খারিজ করা হল।
  • 30 Sep 2026 10:57 AM (IST)

    Elephant Underpasses: এবার জাতীয় সড়কের তলা দিয়ে যাতায়াত করবে হাতির দল, তৈরি হবে আন্ডারপাস

    • এবার জাতীয় সড়কে ফোর লেনের রাস্তার সঙ্গেই তৈরি হবে হাতিদের চলাচলের ৫টি করিডর।
    • নতুন ৪ লেনের রাস্তা হচ্ছে ৩২৭ নম্বর জাতীয় সড়ক। বাগডোগরা থেকে এই রাস্তা চলে যাবে নেপাল সীমান্ত ছুঁয়ে বিহারের উদ্দেশে।
    • কিন্তু এই এলাকাতেই আছে হাতির করিডর।
    • এই হাতি করিডরের কথা ভেবে উত্তরবঙ্গে প্রথম হাতির জন্য ৫টি আন্ডারপাস নির্মাণ করবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
    • এই সিদ্ধান্তে খুশি বন দফতর থেকে স্বেচ্ছাসেবী সংগঠন।

    বিস্তারিত পড়ুন: আর জাতীয় সড়কের উপর দিয়ে নয়, আন্ডারপাসে ‘রাজকীয়’ চালে যাবে হাতির দল

  • 30 Sep 2026 10:52 AM (IST)

    SRFTI-র ঘটনায় SIT গঠন করল লালবাজার

    • সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (SRFTI)-এ ‘অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত পশ্চিমবঙ্গ প্রান্ত’-র অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় এবার বড় পদক্ষেপ লালবাজারের।
    • ঘটনার তদন্তে গঠন করা হল সিট।
    • যুগ্ম কমিশনার (অপরাধ) কুণাল আগরওয়ালের-র নেতৃত্ব ৬ সদস্যের সিট গঠন করা হয়েছে।
    • বৃহস্পতিবারের মধ্যে সিট প্রথম তদন্ত রিপোর্ট জমা করবে রাজ্য সরকারের কাছে।
  • 30 Sep 2026 10:47 AM (IST)

    Suvendu Adhikari: বিদ্যাসাগরের জন্মভিটেতে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

    • ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটে বীরসিংহ গ্রামে আজ আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • মুখ্যমন্ত্রী আসার আগে সেজে উঠছে বীরসিংহ গ্রাম।
    • এদিকে, বন্যায় প্লাবিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা। জানা যাচ্ছে, হেলিকপ্টারে ঘাটালের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করতে পারেন মুখ্যমন্ত্রী।
  • 30 Sep 2026 10:41 AM (IST)

    INDIA Bloc Meeting: নয়াদিল্লিতে বৈঠকে বসছেন রাহুল, মমতারা; কী নিয়ে আলোচনা?

    • গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    • আজ (বুধবার) নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের বৈঠকে তাঁরা থাকবেন।
    • এবার তাঁদের সঙ্গে ইন্ডি জোটের বৈঠকে থাকবেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।
    • এদিনের বৈঠকে ডিএমকে, আপ থাকছে না। নিজে না আসলেও প্রতিনিধি পাঠাচ্ছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।
    • ইন্ডি জোটের বৈঠকে আজ কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা নিয়ে জল্পনা বাড়ছে।

    বিস্তারিত পড়ুন: ইন্ডি জোটের বৈঠকে মমতা-অভিষেকের সঙ্গে এবার কল্যাণ, কী কী সিদ্ধান্ত নেওয়া হতে পারে?

কলকাতা: রাজ্যে দুটি বিধানসভা আসনে উপনির্বাচন ঘিরে রাজনৈতিক চাপানউতোর বাড়ছে। প্রচার করছেন প্রার্থীরা। নন্দীগ্রামে বিপুল ব্যবধানে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি। আবার নয়াদিল্লিতে বৈঠকে বসেছেন ইন্ডি জোটের শরিকরা। SIR নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। এদিকে, আজ (বুধবার) সকালে দুর্গাপুরে এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বারুইপুর বাইপাসে রেস্তোরাঁয় পচা মাংস পরিবেশনের অভিযোগ উঠেছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পান টিভি৯ বাংলায়।

TV9 বাংলায় দেখুন লাইভ নিউজ-

Loading...
Unable to load recommendations.
Follow Us