Bangla NewsWest bengal West Bengal Live Suvendu Adhikari Ganesh Puja Mamata Banerjee Ritabrata Banerjee TMC BJP update on 14 September
live now
West Bengali Live Update: প্রতীক যুদ্ধের মাঝেই আজ উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করবে ঋতব্রত শিবির
Breaking News Live Update in Bengali: আজ রাজ্যে বেশ কিছু কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফিরেই সোমবার গণেশ পুজোর উদ্বোধন করবেন। এদিকে, কালীঘাট তৃণমূল ইতিমধ্যেই উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে। জানা গিয়েছে, সোমবার দুই কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দেবেন ঋতব্রতরা।
Chandrakona: চন্দ্রকোণায় পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু আসামির
চন্দ্রকোণায় পুলিশ হেফাজতে রহস্যমৃত্যু আসামির
চার দিন আগে চুরির অভিযোগে রাহুল রুইদাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে চন্দ্রকোণা থানার পুলিশ
অভিযুক্তকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় ঘাটাল মহকুমা আদালত
এরপর পুলিশে হেফাজতে থাকাকালীন বাথরুম থেকে রাহুলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়
পুলিশের দাবি আত্মহত্যা করেছে ওই আসামি
যদিও পুলিশের দাবি মানতে চাইছে না মৃতের পরিবার
ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে
14 Sep 2026 09:18 AM (IST)
UCC: ২১টি রাজ্যে কবে চালু হচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি, জানালেন অমিত শাহ
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বড় ঘোষণা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
ইতিমধ্যেই উত্তরাখণ্ড, গুজরাটের মতো রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়েছে।
পশ্চিমবঙ্গ ও অসমও ইউসিসি চালু করার পরিকল্পনা করছে।
এর মাঝেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বড় ঘোষণা। তিনি জানালেন, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই ২১টি রাজ্য অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে।
14 Sep 2026 09:15 AM (IST)
Bus Parking: রাতে বাস পার্কিংয়ে লাগবে ৭০০ টাকা চার্জ
রাত বাড়লেই রাস্তা দখল হয়ে যায় বাস পার্কিংয়ে। বহু ব্যস্ত রাস্তাতেই দেখা যায়, দুই ধারে সারি সারি বাস দাঁড়িয়ে রয়েছে। এই বেআইনি পার্কিং রুখতে কড়া হচ্ছে প্রশাসন। এবার রাতে রাস্তায় বাস পার্কিং করলেই গুনতে হবে মোটা পার্কিং ফি। রাস্তার ধারে বাস পার্কিং করলেই, বাস পিছু ৭০০ টাকা করে পার্কিং চার্জ দিতে হবে।