কলকাতা: তাসের ঘরের মতো ভাঙছে তৃণমূল। এবার কি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়বেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়? একুশে জুলাইয়ের মঞ্চ থেকে কল্যাণ আচমকা চলে যাওয়ার পর এই নিয়ে জল্পনা বাড়ছে। এদিকে, স্ত্রী ও পুত্রদের পর আবার মদন মিত্রকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় এবার তৃণমূল নেতা শুভাশিস চক্রবর্তীকে তলব করল। কলেজ স্ট্রিটকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথা জানালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
22 Jul 2026 06:07 PM (IST)
CM: ‘ভাইপোপন্থী তৃণমূল থাকবে না’
একুশে জুলাইয়ের সভা কেন্দ্র করে তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল এবং ‘মমতাপন্থী’ বনাম ‘ঋতপন্থীদের’ সংঘাতের জেরে তৈরি হওয়া ‘ছন্নছাড়া’ পরিবেশ নিয়ে বিধানসভায় সুর চড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে শাসকদলকে তীব্র ভাষায় কটাক্ষ করার পাশাপাশি সরাসরি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “ভাইপোপন্থী তৃণমূলের নাম-নিশান বাংলায় আর থাকবে না।”
স্মার্ট মিটার নিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।
আজ মুখ্যমন্ত্রী জানালেন, রাজ্যে প্রতিটি বাড়িতে স্মার্ট মিটার লাগানো বাধ্যতামূলক নয়।
আগামী বছরের জানুয়ারি মাস থেকে প্রতি মাসে মাসেই বিদ্যুতের বিল আসবে।
22 Jul 2026 03:21 PM (IST)
WB Assembly: চ্যাঙদোলা করে হাউজ় থেকে বার করা হল কুণালকে
নজিরবিহীন ঘটনা বিধানসভার অন্দরে। তপ্ত হয়ে উঠল বিধানসভার চত্বর।
কালীঘাটপন্থী তথা বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ (Kunal Ghosh)-কে বের করে দেওয়া হল হাউসের ভিতর থেকে।
একাধিকবার বারণ করা হয়েছিল হাউসের অন্দরে বিশঙ্খলা তৈরি না করার। তবে কুণাল তা শোনেননি।
এরপরই অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসুর নির্দেশে কুণালকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয় হাউস থেকে।
22 Jul 2026 01:08 PM (IST)
Kalyan Banerjee: মমতা, অভিষেকের বিরুদ্ধে বিস্ফোরক কল্যাণ
কালীঘাট তৃণমূলের অন্দরে ডামাডোল যেন শেষ হতে চাইছে না। যখন একের পর এক সাংসদ-বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে চলে গিয়েছেন, তখন বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তিনি দিদির পাশে আছেন জানিয়েও গতকাল একুশে জুলাইয়ের মঞ্চের ঘটনা নিয়ে সরব হলেন।
শ্রীরামপুরের সাংসদ বললেন, তিনি দিদিকে ভালোবাসেন, কিন্তু তৃণমূল নেত্রীকেও বুঝতে হবে। না হলে দল শেষ হয়ে যাবে।
সূত্রের খবর, বিরোধীদের দাবি মেনে সরকার এই ইস্যু নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে রাজি।
কেন্দ্রের সূত্রের দাবি, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি সম্পূর্ণভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। মঙ্গলবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী যে পাঁচ দাবি রাখেন সরকারের সামনে, তাতে প্রথমেই ছিল ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা।
কেন্দ্রের যুক্তি, নিট প্রশ্নপত্র ফাঁসের পরই সিবিআই তদন্ত শুরু করা হয়েছে। এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের কড়া শাস্তি দিতে দৃঢ় প্রতীজ্ঞ।
প্রধানমন্ত্রী মোদী প্রশ্নপত্র ফাঁসকে ‘ঘোর পাপ’ বলেই উল্লেখ করেছেন। কেন্দ্র ও রাজ্য সরকারদের সহযোগিতায় কাজ করতে অনুরোধ করেন তিনি। পড়ুয়াদের সঙ্গে যাতে কোনও প্রকার অন্য়ায় অবিচার না হয়, তাও নিশ্চিত করতে বলেন।
22 Jul 2026 11:27 AM (IST)
CJP-র সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্র
নিট ইস্যুতে বিক্ষোভকারী ককরোচ জনতা পার্টির প্রতিনিধিদের সঙ্গে আজ, বুধবার ফের বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রী ডঃ জীতেন্দ্র সিং সিজেপির প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন।
গতকাল মধ্য রাতে সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করতে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা।