Bangla NewsWest bengal West Bengal NEWS Highlights: TMC Infighting Intensifies, CM Suvendu Adhikari targets TMC
West Bengal NEWS Highlights: তারাতলার বিপর্যয়ের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার ৪, মৃত ৫, এসএসকেএমে চিকিৎসাধীন ২০ জন
West Bengal NEWS Live updates: নদিয়ার কালীগঞ্জে নাবালিকা তামান্না খাতুনের খুনের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছিলেন তামান্নার মা। আবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরের রতনপুর গ্রামে বিজেপি সমর্থক দুই ভাইকে বাইক আটকে মারধর ও প্রাণনাশের চেষ্টা করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দিনভর রাজ্যজুড়ে নানা ঘটনা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
কলকাতা: রাজ্যে বিধানসভা নির্বাচন মাস দেড়েক আগে মিটেছে। আর রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূলের অন্দরে ডামাডোল বেড়ে চলেছে। আসল তৃণমূল কারা, এই নিয়ে চাপানউতোর বাড়ছে। প্রতিদিন তৃণমূলের দুই শিবির নানা পদক্ষেপ করছে। এই নিয়ে রাজনৈতিক মহলে চর্চাও বাড়ছে। আবার বিধানসভায় অধিবেশনে তৃণমূলকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোনও চোরকে ছাড়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তৃণমূলের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্তের সম্পর্কে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে। সবমিলিয়ে রাজ্যে ঘটনার ঘনঘটা। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
24 Jun 2026 09:44 PM (IST)
Taratala Building Collapse: তারাতলার ঘটনায় গ্রেফতার ৩
তারাতলার ভয়াবহ বিপর্যয়ের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। কয়েক ঘণ্টার মধ্যে পুলিশের তৎপরতায় তিনজনকে গ্রেফতার করা হল।
যে সংস্থা নির্মাণকাজ করছিল, তাদের সুপারভাইজার সৈয়দ মহম্মদ গুলজার, লেবার সাপ্লায়ার্স মহম্মদ আতাউল ও সুভাষ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
নিরাপত্তায় গাফিলতির অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কেন পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, সেই অভিযোগেই গ্রেফতার করেছে পুলিশ।
24 Jun 2026 08:17 PM (IST)
Taratala Building Collapse: মৃত বেড়ে ৫, মামলা রুজু করবে পুলিশ
নবান্ন থেকে বেরিয়ে এসএসকেএম পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
সন্ধ্যে নামতেই আলোর ব্যবস্থা করা হল তারাতলার দুর্ঘটনাস্থলে। ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছে ড্রোন, পুলিশ কুকুর। হাইড্রলিক ক্রেন ও গ্যাস কাটার ব্যবহার করা হচ্ছে।
একসঙ্গে উদ্ধারকাজে হাত লাগিয়েছে ৬ সংস্থা। একে একে বের করা হচ্ছে কর্মীদের।
দুর্বল ভিতের উপর নির্মাণকাজ হওয়াতেই বিপর্যয় বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
24 Jun 2026 06:30 PM (IST)
Suvendu Adhikari: তিনজনের মৃত্যু হয়েছে, জানালেন শুভেন্দু অধিকারী
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, রোহিত চৌধুরী, কৃষ্ণা চৌধুরী ও এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ৮ জন আহত ব্যক্তির নাম সামনে এসেছে।
বৃহস্পতিবার বিধানসভায় তারাতলার ঘটনা নিয়ে বিবৃতি দেবেন শুভেন্দু অধিকারী।
মুখ্যনমন্ত্রী উল্লেখ করেছেন, সেনা ও এনডিআরএফ একসঙ্গে কাজ না করলে এভাবে দ্রুত উদ্ধার করা সম্ভব হত না।
24 Jun 2026 04:51 PM (IST)
Suvendu Adhikari at Taratala: তারাতলায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী
ঘটনাস্থলকে একের পর এক ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে এসএসকেএমের ট্রমা কেয়ারে। এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রে তিনজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
Taratala Collapse: ভার্টিক্যাল ড্রিল করে চলছে উদ্ধারকাজ
ভার্টিক্যাল ড্রিল করে বার করা হচ্ছে দেহ
উদ্ধারকার্যে ব্যবহৃত হচ্ছে হাইড্রোলিক ল্যাডার
ওড়ানো হচ্ছে ড্রোন। অত্যাধুনিক সমস্ত পন্থা উদ্ধারে ব্যবহৃত হচ্ছে
আহতদের উদ্ধার করে পাঠানো হচ্ছে SSKM-এ
এখনও ভিতরে বহু জনের আটকে থাকার সম্ভাবনা
24 Jun 2026 03:10 PM (IST)
‘স্যর-স্যর এখানে বডি-বডি…’,ক্যামেরা ঘোরাতেই শিউরে ওঠার মতো ছবিটা ধরা পড়ল তারাতলায়
প্রতিদিনের মতোই কাজে এসেছিলেন ওঁরা। কিন্তু এত বড় বিপর্যয় নেমে আসবে তা হয় ভাবতেও পারেনি মানুষগুলো। তারাতলায় হঠাৎ মাথার উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল কারখানার শেড। আর তাতে মৃত্যু একাধিকের। অসমর্থিত সূত্র বলছে, আটকে ৪০ থেকে ৫০ জন মানুষ। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে দমকল গেছে। নেমেছে সেনা। রয়েছেন স্থানীয় বাসিন্দারা। সবাই উদ্ধার করছে। সাংবাদিকরা ক্রমাগত সেই উদ্ধারের ছবি তুলে ধরছেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দিকে পা পড়ছে সাংবাদিকদের কার্যত দেখা যাচ্ছে সেখানেই রয়েছে আটকে থাকা মানুষ।
তারাতলায় একটি কারখানার শেড ভেঙে বিপত্তি। আহত হয়েছেন একাধিক।
৪০-৪৫ জন ভিতরে আটকে রয়েছেন বলে খবর। উদ্ধার কার্যে দমকল। দমকল কর্মীদের সহায়তা করছেন স্থানীয় বাসিন্দারাও।
আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কারোর হাত থেঁতলে গিয়েছে, কারোর মাথা। অনেকের অবস্থাই আশঙ্কাজনক। টিন, লোহার বিম ভেঙে পড়ে।
Border BSF: জমি পেতেই সীমান্তে দ্রুত কাঁটাতার বসানোর কাজ করছে বিএসএফ, রিপোর্ট গেল শাহর মন্ত্রকে
কাঁটাতারহীন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ হয়। অথচ পূর্বতন তৃণমূল-সরকার কাঁটাতার বসাতে বিএসএফকে জমি দিচ্ছে না বলে ভোটের আগে লাগাতার সরব হয়েছিল বিজেপি।
আর রাজ্যে পালাবদল হতেই বিএসএফের হাতে জমি তুলে দেয় শুভেন্দু-সরকার। জমি পেয়েই সীমান্ত কাঁটাতার বসানোর কাজ শুরু করে বিএসএফ।
এই কয়েকদিনেই ৪৮ শতাংশ কাজ শেষ হয়েছে। সীমান্তে বসেছে কাঁটাতার স্তম্ভ। বাকি কাজও শীঘ্রই শেষ হবে। একথা জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে রিপোর্ট পাঠাল বিএসএফ।