WB Police Reshuffle: পুরভোটের আগে রাজ্য পুলিশে বড় রদবদল, একসঙ্গে ২৩জন IPS-এর বদলি, দায়িত্ব বদল কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনারেরও
West Bengal IPS transfer: কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্য প্রতাপ যাদব যাচ্ছেন রাজ্য IB-র DIG পদে। তাঁর জায়গায় ড.ভোলানাথ পাণ্ডে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) হচ্ছেন। এছাড়া কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সিকিউরিটি) সুখেন্দু হীরা, বিধাননগর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার দেবর্ষি দত্ত

কলকাতা: ফের রাজ্য পুলিশে রদবদল। পুরভোটের আগে একাধিক আইপিএস ও ডব্লিউবিপিএস পদমর্যাদার আধিকারিককে বদলি করা হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মোট ২৩ জন আইপিএস-কে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। তালিকায় রয়েছে কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার ডি পি সিং। তাঁকে কলকাতা থেকে পাঠানো হয়েছে উত্তরবঙ্গের আইজি পদে। সেই জায়গায় কলকাতার নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হলেন সুধীর কুমার নীলকান্তম। STF-এর IGP পদে ছিলেন তিনি।
কোন কোন পদে কাদের বদলি করা হল?
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্য প্রতাপ যাদব যাচ্ছেন রাজ্য IB-র DIG পদে। তাঁর জায়গায় ড.ভোলানাথ পাণ্ডে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) হচ্ছেন। এছাড়া কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সিকিউরিটি) সুখেন্দু হীরা, বিধাননগর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার দেবর্ষি দত্ত এবং কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার (ডিটেকটিভ ডিপার্টমেন্ট) পদে যাচ্ছেন স্পর্শা নীলাঙ্গি।
জেলা স্তরেও একাধিক রদবদল হয়েছে। দার্জিলিংয়ের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) কৌস্তুভদীপ্ত আচার্য যাচ্ছেন আলিপুরদুয়ারের জয়গাঁয়। অতিরিক্ত পুলিশ সুপার পদে পাঠানো হচ্ছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হচ্ছেন সলিমা লামা। এছাড়া, কালিম্পঙের অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন পূর্ণিমা শেরপা এবং মালদহ থেকে বীরভূমের অতিরিক্ত পুলিশ সুপার পদে যাচ্ছেন অভিষেক রায়। তাঁর সদর দফতর থাকবে বোলপুরে।
রদবদলের তালিকা
দেবেন্দ্র প্রকাশ সিং, IPS : বর্তমান পদ-অতিরিক্ত পুলিশ কমিশনার, নতুন পদ: IG, IB, উত্তরবঙ্গ
নীলু শেরপা (চক্রবর্তী), IPS: বর্তমান পদ- IGP, SCRB, নতুন পদ- IGP, WBPHIDCL
শঙ্খ শুভ্র চক্রবর্তী, IPS: বর্তমান পদ- IG, হোম গার্ড, নতুন পদ- IGP, SCRB, পশ্চিমবঙ্গ
সুধীর কুমার নীলকান্তম, IPS: বর্তমান পদ- IGP, STF, পশ্চিমবঙ্গ , নতুন পদ- অতিরিক্ত পুলিশ কমিশনার (Addl. CP), কলকাতা
সুখেন্দু হীরা, IPS: বর্তমান পদ- DIG (সিকিউরিটি), পশ্চিমবঙ্গ, নতুন পদ: যুগ্ম পুলিশ কমিশনার (সিকিউরিটি), কলকাতা
ড.ভোলানাথ পাণ্ডে, IPS: বর্তমান পদ- DIG, IB, পশ্চিমবঙ্গ, নতুন পদ- যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক), কলকাতা
