রাশিয়ায় ডাক্তারি পড়তে গিয়ে ছুরিকাহত ৪ ভারতীয় পড়ুয়া, ঘটনার বর্ণনায় গায়ে কাঁটা দেবে…
Indians Attacked in Russia: রাশিয়ার ওই হস্টেলে কেবল বিদেশি পড়ুয়ারাই থাকে। শনিবার হস্টেলের ভিতরে স্পোর্টস হলে ছুরি নিয়ে হামলা করে একজন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হামলাকারীকে আটকাতে গিয়ে দুই পুলিশকর্মীও আক্রান্ত হয়েছেন।

মস্কো: রাশিয়ায় পড়তে গিয়ে আক্রান্ত ভারতীয় পড়ুয়ারা। রাশিয়ার একটি মেডিক্যাল কলেজে ছুরি নিয়ে হামলা। চার ভারতীয় পড়ুয়া সহ একাধিক ব্যক্তিকে ছুরি দিয়ে কোপানো হয়। চার পড়ুয়াই গুরুতর আহত। মস্কোয় ভারতীয় দূতাবাসের তরফে এই খবর জানানো হয়েছে।
রাশিয়ার বাসকর্তোস্তান রিপাবলিকের উফা স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির হস্টেলে এই ঘটনা ঘটে। ওই হস্টেলে কেবল বিদেশি পড়ুয়ারাই থাকে। শনিবার হস্টেলের ভিতরে স্পোর্টস হলে ছুরি নিয়ে হামলা করে একজন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, হামলাকারীকে আটকাতে গিয়ে দুই পুলিশকর্মীও আক্রান্ত হয়েছেন।
রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে রিপোর্টে জানানো হয়েছে, হামলাকারী নাবালক। মেডিক্যাল কলেজের হস্টেলে ঢুকে সে এলোপাথাড়ি হামলা করে। পুলিশ গ্রেফতার করতে গেলে প্রথমে তাদের আহত করে এবং তারপর নিজেকেও ছুরি দিয়ে একাধিক কোপ মারে অভিযুক্ত। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
Indian students were injured in a stabbing incident in Russia’s Ufa. Indian embassy officials on their way to provide assistance. Visuals (open source) of authorities in Russia take action against the assailant. https://t.co/z1sVW0s9jb pic.twitter.com/qdmxF1FqRU
— Sidhant Sibal (@sidhant) February 7, 2026
এক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, “সামনে যে এসেছে, তাকেই এলোপাথাড়ি কোপ মেরেছে অভিযুক্ত। গোটা হল রক্তে ভাসছিল! বীভৎস দৃশ্য ছিল সেটা।”
এই হামলার খবর আসতেই মস্কোয় ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়, তারা গোটা বিষয়টির উপরে নজর রাখছে। রাশিয়ার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। কাজ়ানে ভারতীয় দূতাবাসের আধিকারিকরা উফা যাচ্ছেন আহত ভারতীয় পড়ুয়াদের যাবতীয় সাহায্য করতে।
