AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shooting in Poland: পোল্যান্ডের ক্রাকোতে এলোপাথাড়ি গুলি, মৃত অন্তত ৫, আহত অনেক, গ্রেফতার সন্দেহভাজন

Five Killed in Krakow Shooting: ক্রাকোর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি জানিয়েছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খবর নিচ্ছেন। পাশাপাশি হামলার নেপথ্য কারণ এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।

Shooting in Poland: পোল্যান্ডের ক্রাকোতে এলোপাথাড়ি গুলি, মৃত অন্তত ৫, আহত অনেক, গ্রেফতার সন্দেহভাজন
ঘটনাস্থলে পুলিশImage Credit: NEWS9
| Updated on: Nov 07, 2026 | 10:30 PM
Share

ক্রাকো (পোল্যান্ড): বাজারে তখন বহু মানুষ। আচমকা এলোপাথাড়ি গুলি। পোল্যান্ডের ক্রাকো শহরের মেন মার্কেট স্কোয়ারে শনিবার বন্দুকবাজের এই হামলায় মৃত্যু হল অন্তত ৫ জনের। আহত হয়েছেন আরও ১২ জনের বেশি। ঘটনার পর পুলিশের সঙ্গে বন্দুকবাজের সংঘর্ষ হয়। পুলিশের গুলিতে জখম হয় সন্দেহভাজন হামলাকারী। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

পোল্যান্ড পুলিশের সূত্রে জানা গিয়েছে, শহরের মেন মার্কেট স্কোয়ারে এই হামলার ঘটনা ঘটে। অভিযোগ, গাড়ি চালিয়ে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় বন্দুকবাজ এলোপাথাড়ি সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় কয়েকজন পুলিশকর্মীও আহত হয়েছেন।

পোল্যান্ড পুলিশ এক্স হ্যান্ডেলে একটি পোস্টে হতাহতের খবর নিশ্চিত করেছে। সেখানে জানানো হয়েছে, মেন মার্কেট স্কোয়ারের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ১২ জনেরও বেশি আহত হয়েছেন। পুলিশের গুলিতে হামলাকারী জখম হয়েছে। গ্রেফতার করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনাস্থলে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা কাজ করছেন। শুরু হয়েছে তদন্ত। তবে নিহতদের পরিচয় এবং হামলার নেপথ্যে কী কারণ রয়েছে, সে সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ক্রাকোর গুলিচালনার ঘটনায় কী বললেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক?

ক্রাকোর এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি জানিয়েছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে নিয়মিত খবর নিচ্ছেন। পাশাপাশি হামলার নেপথ্য কারণ এবং ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। এক্স হ্যান্ডেলে টাস্ক লিখেছেন, “ক্রাকোতে মর্মান্তিক গুলিচালনার ঘটনার পর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে নিয়মিত পরিস্থিতির খবর পাচ্ছি। পুলিশ হামলার নেপথ্য কারণ এবং ঘটনার সমস্ত দিক তদন্ত করে দেখছে।”

পুলিশি তদন্তে খতিয়ে দেখা হচ্ছে, কী কারণে এই গুলিচালনার ঘটনা ঘটল এবং হামলাকারীর কোনও নির্দিষ্ট লক্ষ্য ছিল কি না। তবে সন্দেহভাজন হামলাকারীর পরিচয় বা তার উদ্দেশ্য সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি প্রশাসন।

Follow Us