AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madrasa Holiday: জুম্মাবারে আর ছুটি নয়! কড়া নির্দেশ রাজ্যের মাদ্রাসাগুলিকে

West Bengal Government: অনেক মাদ্রাসায় শুক্রবার ছুটি দিয়ে রবিবার খোলা রাখা হতো। তা আর করা যাবে না। শুধুমাত্র রবিবারই ছুটি দেওয়া যাবে। সপ্তাহের বাকি দিন স্বাভাবিক পঠনপাঠন চালু রাখতে হবে। বাকি প্রশাসনিক কাজকর্মও চালু থাকবে।

Madrasa Holiday: জুম্মাবারে আর ছুটি নয়! কড়া নির্দেশ রাজ্যের মাদ্রাসাগুলিকে
মাদ্রাসাগুলিকে কড়া নির্দেশ।Image Credit: PTI
| Edited By: | Updated on: Nov 28, 2026 | 9:03 AM
Share

কলকাতা: রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আসছে একের পর এক বদল। সিলেবাস থেকে শুরু করে স্কুলের ফি, ইউনিফর্ম সহ একাধিক ক্ষেত্রে পরিবর্তন করছে রাজ্য সরকার। এবার কড়া নির্দেশ রাজ্যের মাদ্রাসাগুলিকেও। সাফ জানানো হল, আর জুম্মাবারে ছুটি দেওয়া যাবে না। অবিলম্বে এই নিয়ম কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার, ২৭ নভেম্বর মাদ্রসাগুলোকে কড়া নির্দেশ পাঠিয়েছে নতুন সরকার। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের পাঠানো নির্দেশিকায় বলা হয়েছে, জুম্মাবার অর্থাৎ শুক্রবারে মাদ্রাসা ছুটি দেওয়া যাবে না। শুধুমাত্র রবিবারই ছুটি থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। অ্যাকাডেমিক ক্যালেন্ডার মেনে কাজ করতে হবে রাজ্য সরকারের অনুমোদন প্রাপ্ত মাদ্রাসাগুলিকে।

উল্লেখ্য, অনেক মাদ্রাসায় শুক্রবার ছুটি দিয়ে রবিবার খোলা রাখা হতো। তা আর করা যাবে না। শুধুমাত্র রবিবারই ছুটি দেওয়া যাবে। সপ্তাহের বাকি দিন স্বাভাবিক পঠনপাঠন চালু রাখতে হবে। বাকি প্রশাসনিক কাজকর্মও চালু থাকবে। তবে ধর্মীয় ছুটি বা প্রশাসনিক ছুটির ক্ষেত্রে এই নিয়ম ব্যতিক্রম।

প্রসঙ্গত, শুক্রবার ইসলাম ধর্মাবলম্বীদের বিশেষ প্রার্থনা থাকে। সেই কারণে অনেক মাদ্রাসায় শুক্রবার করে ছুটি দেওয়া হত। তার বদলে রবিবার পঠন-পাঠন হত মাদ্রাসায়।

এর আগে গত সেপ্টেম্বর মাসে শতাধিক অনুমোদনহীন মাদ্রাসা বন্ধ করার নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। মূলত সঠিক নথিপত্র না থাকা, উপযুক্ত পরিকাঠামো, শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়ার সংখ্যা এবং তহবিলের উৎসে অসঙ্গতির অভিযোগে সরকার রাজ্যের ২২টি জেলার ২৫২টি অনুমোদনহীন মাদ্রাসা বন্ধ করার নির্দেশ দিয়েছিল।

Follow Us