AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sharad Pawar NCP: গতবার বিলে সমর্থন করেননি, এবার সুপ্রিয়ার জন্য বিশেষ কিছু চাইলেন শরদ পওয়ার

NCP Support NDA in Parliament: বিগত কয়েক মাস ধরে ইন্ডিয়া জোট এসআইআর নিয়ে যে আন্দোলন করছিল, তার অন্যতম মুখ ছিলেন সুপ্রিয়া সুলে। তবে দলের অন্দরের খবর, বিগত কয়েকদিন ধরে সুপ্রিয়া সুলেই আসন পুনর্বিন্যাস বিলকে সমর্থন করার কথা বলছেন। 

Sharad Pawar NCP: গতবার বিলে সমর্থন করেননি, এবার সুপ্রিয়ার জন্য বিশেষ কিছু চাইলেন শরদ পওয়ার
ফাইল চিত্র।Image Credit: PTI
| Updated on: Nov 28, 2026 | 10:40 AM
Share

মুম্বই: ইন্ডিয়া জোটের অন্যতম মুখ শরদ পওয়ার (Sharad Pawar)। তাঁর দল এনসিপি (এসপি) বরাবরই বিরোধী শিবিরকে সমস্ত ইস্যুতে সমর্থন করেছে, কিন্তু শেষে তিনিও ঘুরে গেলেন? শোনা যাচ্ছে, সংসদের আসন্ন বিশেষ অধিবেশনে শরদ পওয়ারের দল আসন পুনর্বিন্যাস (Delimitation) ও মহিলা সংরক্ষণ বিলে (Women Reservation Bill) এনডিএ(NDA)-কেই সমর্থন করতে পারে। তবে খালি হাতে নয়, এর বদলে তিনিও বিশেষ কিছু পেতে পারেন।

কী লাভ হবে এনসিপি (এসপি)-র?

দলীয় সূত্রের খবর, কেন্দ্র ও রাজ্য- দুই স্তরেই লাভবান হবেন শরদ পওয়ার যদি তিনি এই দুই বিলে সরকারকে সমর্থন করলে। আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিলে সমর্থন করার বদলে এনসিপি (এসপি) লোকসভার সাংসদ তথা শরদ পওয়ারের মেয়ে সুপ্রিয়া সুলে (Supriya Sule)-র জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভায় পদের দাবি করেছে। দলের ওয়ার্কিং প্রেসিডেন্টের জন্য প্রধানমন্ত্রী মোদীর ক্যাবিনেটে স্থান দাবি করা হয়েছে।

প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরে ইন্ডিয়া জোট এসআইআর নিয়ে যে আন্দোলন করছিল, তার অন্যতম মুখ ছিলেন সুপ্রিয়া সুলে। তবে দলের অন্দরের খবর, বিগত কয়েকদিন ধরে সুপ্রিয়া সুলেই আসন পুনর্বিন্যাস বিলকে সমর্থন করার কথা বলছেন।

এ তো গেল কেন্দ্রের কথা। রাজ্য় স্তরেও বড় পদ দাবি করেছে শরদ পওয়ারের এনসিপি। সূত্রের খবর, বিজেপির নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারেও দুটি ক্যাবিনেট পদ দাবি করেছে তারা।

জল্পনা শোনা যাচ্ছে, শরদ পওয়ারের দলের নেতা জয়ন্ত পাটিল অর্থ মন্ত্রকে দায়িত্ব পেতে পারেন। আরেক নেতা জীতেন্দ্র আওহাদকেও অন্য কোনও মন্ত্রকে দায়িত্ব দেওয়া হতে পারে। এর পাশাপাশি দুটি প্রতিমন্ত্রী পদও দাবি করেছে শরদ পওয়ারের দল।

উল্লেখ্য, শরদ পওয়ারের দলের আটজন সাংসদ রয়েছেন লোকসভায়।

ইন্ডিয়া জোটের সঙ্গে বিশ্বাসঘাতকতা?

ইন্ডিয়া জোট আজ যে বৈঠক ডেকেছে, তাতে যোগ দেবেন না সুপ্রিয়া সুলে। শরদ পওয়ারের অসুস্থতার কথা জানিয়ে তিনি বলেছেন যে সোমবার সরাসরি দিল্লিতে অধিবেশনে যোগ দিতে যাবেন তিনি। অন্যদিকে, সূত্রের খবর, শরদ পওয়ার তাঁদের এই অবস্থান বদল নিয়ে ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের সঙ্গে কথা বলেছেন। রাহুল গান্ধীকে ফোন করে তিনি জানিয়েছেন যে দলের অন্দরে ভাঙন রুখতে এই পদক্ষেপ তাঁকে করতেই হচ্ছে।

Follow Us