AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

থরথরিয়ে কাঁপল বাড়ি-ঘর, মাঝখান থেকে ফেটে গেল রাস্তা, ৭ মাত্রার ভূমিকম্পে উথাল-পাতাল সব

Russia Earthquake: ভূপৃষ্ঠ থেকে ১৪০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। এর মূল কেন্দ্র ছিল রাশিয়ার পূর্বে ভিলিউচিনস্কের ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।  স্থানীয় সময় দুপুর ৩টে ৩৫ মিনিট নাগাদ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

থরথরিয়ে কাঁপল বাড়ি-ঘর, মাঝখান থেকে ফেটে গেল রাস্তা, ৭ মাত্রার ভূমিকম্পে উথাল-পাতাল সব
প্রতীকী চিত্র।Image Credit: X
| Updated on: Oct 16, 2026 | 12:12 PM
Share

মস্কো: অতি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া। আজ সকালে রাশিয়ার কামচাটকা উপদ্বীপ অঞ্চলে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭। এমনটাই জানিয়েছে ইউরোপীয়ান-মেডেটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার।

জানা গিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ১৪০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। এর মূল কেন্দ্র ছিল রাশিয়ার পূর্বে ভিলিউচিনস্কের ১২৩ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।  স্থানীয় সময় দুপুর ৩টে ৩৫ মিনিট নাগাদ শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। এখনও পর্যন্ত সুনামির কোনও সতর্কতা জারি করা হয়নি।

প্রসঙ্গত, রাশিয়ার কামচাটকা টেকটোনিক প্লেটের উপরে অবস্থিত। অতি সক্রিয় এই টেকটোনিক প্লেটগুলিকে রিং অব ফায়ার বলে। এই কারণে প্রশান্ত মহাসাগরের এই অংশে ঘনঘন ভূমিকম্প হয়। গত বছরের জুলাই মাসে কামচাটকায় ৮.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল, সেই সময় সুনামিতে উপকূলবর্তী গ্রাম ভাসিয়ে নিয়ে চলে যায়।

এদিকে, ভূমিকম্পের তীব্রতা এতটাই বেশি ছিল যে জাপানের মেটেরোলজিক্যাল এজেন্সি ভুলবশত ৯.৯ ম্যাগনিটিউডের ভূমিকম্পের সতর্কতা জারি করে দেয়। এই নিয়ে হইচই-ও পড়ে যায়। পরে যদিও তারা ভুল সংশোধন করে নেয়। যদি এই সতর্কতা সত্যি হত, তাহলে এটি এখনও পর্যন্ত সবথেকে শক্তিশালী ভূমিকম্প হত। এর আগে সবথেকে জোরাল ভূমিকম্প হয়েছিল ১৯৬০ সালে। ভালডিভিয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৯.৫।

Follow Us