Pakistan Blast: করাচি-রাওয়ালপিন্ডি সহ পাকিস্তানের ১২ শহরে লাগাতার বিস্ফোরণ! তড়িঘড়ি বৈঠকে শেহবাজ শরিফ
Pakistan Blast: বৃহস্পতিবার সকালেই পাকিস্তানের লাহোরের ওয়ালটন বিমানবন্দরে পরপর বিস্ফোরণ হয়। এর ঘণ্টাখানেক বাদেই এবার করাচিতেও বিস্ফোরণের শব্দ। রাওয়ালপিন্ডিতেও একইভাবে বিস্ফোরণ হয়েছে বলে খবর।

ইসলামাবাদ: বারে বারে কেঁপে উঠছে পাকিস্তান। আজ, বৃহস্পতিবার সকালেই পাকিস্তানের লাহোরের ওয়ালটন বিমানবন্দরে পরপর বিস্ফোরণ হয়। এর ঘণ্টাখানেক বাদেই এবার করাচিতেও বিস্ফোরণের শব্দ। রাওয়ালপিন্ডিতেও একইভাবে বিস্ফোরণ হয়েছে বলে খবর। পাকিস্তানের ১২টি শহরে মোট ১৫টি জায়গায় বিস্ফোরণ হয়েছে। এখনও পর্যন্ত পাকিস্তানে মোট ড্রোন হামলার সংখ্যা ২৫। কী থেকে বিস্ফোরণ হয়েছে, তা এখনও জানা যায়নি।
পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানে সিরিয়াল বিস্ফোরণ হচ্ছে। সকালে লাহোর পরপর ৬টি বিস্ফোরণের পর এবার করাচি, রাওয়ালপিন্ডি, শেখপুরা, নারওয়াল, উমরকোট, ঘটকি, সিয়ালকোট, গুজরানওয়ালা, বালুচিস্তানে পরপর বিস্ফোরণ হয়েছে।
Visuals from #Karachi #Pakistan#India pic.twitter.com/OLWLedo3Fg
— Yusra Askari (@YusraSAskari) May 8, 2025
প্রাথমিক সূত্রে খবর, ড্রোন থেকে বিস্ফোরণ হয়েছে। লয়টারিং অ্যামোনিশন বলা হয়। তবে এখনও হামলার দায় কেউ স্বীকার করেনি। এই পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পাকিস্তানে ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে এই বৈঠক।
গতকাল, বুধবার রাত থেকে এই লাগাতার বিস্ফোরণ শুরু হয়েছে। প্রথমে সিয়ালকোটে পরপর বিস্ফোরণ হয়। এরপর আজ সকালে লাহোরে পাক সামরিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ হয়। এরপর পাক সেনা ছাউনিতেও বিস্ফোরণ হয়।
This is the fourth drone attack in Lahore today, but so far no Pakistani government or military official has admitted defeat or given any explanation to the nation. pic.twitter.com/Lo3YRnGnwb
— Zara (@zarazing9) May 8, 2025
পঞ্জাব প্রদেশের এই লাগাতার বিস্ফোরণের পাকিস্তানের আরও দক্ষিণে করাচিতে। এরপর উত্তর দিকে রাওয়ালপিন্ডি, শেখপুরা, নারওয়াল, উমরকোট, ঘটকি, সিয়ালকোটেও পরপর বিস্ফোরণ হয়। এই শহরগুলি ভারতের রাজস্থান সীমান্ত ও পুঞ্চ-রাজৌরি সীমান্ত থেকে কয়েকশো কিলোমিটারের মধ্যেই।
পাকিস্তানে পরপর এই বিস্ফোরণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ গতকালই পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালিয়েছে ভারত। অন্যদিকে, ঘরেও বিদ্রোহের মুখে পাকিস্তান। উত্তর-পশ্চিম সীমান্তে যেমন উত্তেজনা রয়েছে, তেমনই দক্ষিণে বালুচিস্তানেও বিদ্রোহের মুখে পড়ছে পাক সেনা। এই বিস্ফোরণের সঙ্গে বালোচ লিবারেশন আর্মির যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

