AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ব্রিটেন, ইতালির পর অস্ট্রেলিয়া, নতুন রূপে থাবা বসাচ্ছে করোনা!

আপাতত ব্রিটেনের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ করছে না অস্ট্রেলিয়া।

ব্রিটেন, ইতালির পর অস্ট্রেলিয়া, নতুন রূপে থাবা বসাচ্ছে করোনা!
ফাইল চিত্র
| Updated on: Dec 21, 2020 | 5:58 PM
Share

সিডনি: ব্রিটেন, ইতালির পর এবার অস্ট্রেলিয়ায় (Australia) থাবা বসাল নতুন অভিযোজিত করোনাভাইরাস। রবিবারই অস্ট্রেলিয়ায় দু’জন করোনা আক্রান্তর হদিশ মিলেছে। যাদের করোনাভাইরাস ব্রিটেনের নতুন করোনার ‘স্ট্রেনের’ সঙ্গে মিলে গিয়েছে। সোমবার একথা নিশ্চিত করল সে দেশের স্বাস্থ্যমন্ত্রক।

তবে আধিকারিকরা একথাও জানিয়েছেন, সে দেশে এখনও নতুন অভিযোজিত করোনাভাইরাসের গোষ্ঠী সংক্রমণ হয়নি। আক্রান্ত দু’জনই কোয়ারেন্টিনে। নিউ সাউথ ওয়েলসের প্রধান স্বাস্থ্য আধিকারিক কেরি চান্ট জানিয়েছেন, দু’জন ব্রিটেন ফেরতের শরীরে এই অভিযোজিত করোনাভাইরাস দেখা দিয়েছে। স্বাস্থ্য আধিকারিক পল কেলি জানিয়েছেন, ব্রিটেন থেকে আগত প্রত্যেককেই ১৪ দিনের হোটেল কোয়ারেন্টিনে রাখা হচ্ছে। কোয়ারিন্টেনি থাকলে ঝুঁকি নেই। তাই আপাতত ব্রিটেনের সঙ্গে উড়ান পরিষেবা বন্ধ করছে না অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: নতুন রূপে করোনা সংক্রমণ, ‘হাতের বাইরে চলে গিয়েছে লন্ডন’! জানাল স্বাস্থ্যমন্ত্রক

সংক্রমণ রুখতে কী কী পদক্ষেপ করা হবে সে বিষয়ে বুধবার জানাবে অস্ট্রেলিয়ার সরকার। শুক্রবার লকডাউন জারি হয়েছে নিউ সাউথ ওয়েলসে। পাশাপাশি ক্যাফে, জিম মিলিয়ে ৯০ টি স্থানকে ক্লাস্টার চিহ্নিত করা হয়েছে। সেখানে যারা গিয়েছেন তাদের আইসোলেশনে যেতে ও করোনা পরীক্ষা করানোরও আর্জি জানিয়েছে প্রশাসন। অস্ট্রেলিয়ায় এপর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ১৯৮ জন। প্রাণ হারিয়েছেন ৯০৮ জন।

Follow Us
বৃহস্পতিবার নির্বিঘ্নেই মিটেছে পুনর্নির্বাচন, কে এগিয়ে ফলতায়?
বৃহস্পতিবার নির্বিঘ্নেই মিটেছে পুনর্নির্বাচন, কে এগিয়ে ফলতায়?
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু গণনা
ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে কড়া নিরাপত্তার মধ্যেই শুরু গণনা
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
'এতদিনে অন্তত ৫০ জন...', বিচারের আশায় দিন গুনছেন তিলোত্তমার বাবা-মা
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
বিজেপির দরজা কাদের জন্য খুলবে? স্পষ্ট করে দিলেন শমীক
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
ঠিক কত ঘণ্টা হোমওয়ার্ক করাতে পারবেন সন্তানকে? কী বলছে নতুন নিয়ম
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
পেশাটাই কি সব? বিকাশ মামলা লড়ায় কী বললেন কান্তি গঙ্গোপাধ্যায়
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল কাউন্সিলরের রহস্যমৃত্যু
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাসভবনে গিয়ে বৈঠক BJP-র রাজ্য সভাপতির
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
যুবভারতীর সামনে থেকে সরল 'অদ্ভুত' মূর্তি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি
তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সরকারি ত্রিপলের ছড়াছড়ি