AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BNP Leader: স্ত্রীর ভারতীয় শাড়িতে আগুন ধরালেন বিএনপি নেতা, ছবি ভাইরাল হতেই নিন্দার ঝড়

BNP Leader: ভারত যখন বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ঢাকাকে বার্তা দিচ্ছে, তখন বিএনপি নেতা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলেন। শুধু তাই নয়, অবিমৃষ্যকারীর মতো তাঁর স্ত্রীর ভারতীয় শাড়িতে আগুন ধরিয়ে দিলেন তিনি।

BNP Leader: স্ত্রীর ভারতীয় শাড়িতে আগুন ধরালেন বিএনপি নেতা, ছবি ভাইরাল হতেই নিন্দার ঝড়
স্ত্রীর শাড়ি হাতে বিএনপি নেতা
| Updated on: Dec 06, 2024 | 11:10 PM
Share

ঢাকা: একদিকে বাংলাদেশের হাইকমিশন, ডেপুটি হাইকমিশনের নিরাপত্তা বাড়িয়েছে ভারত। দুই দেশের বিভিন্ন ইস্যুতে আলোচনার জন্য ঢাকায় যাচ্ছেন ভারতের বিদেশ সচিব। তখন হঠকারী মন্তব্য বাংলাদেশের অন্যতম প্রধান দল বিএনপি-র এক শীর্ষ নেতার। ভারতীয় পণ্য বয়কটের ডাক দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম সেক্রেটারি জেনারেল রুহুল কবীর রিজভি। শুধু তাই নয়, অবিমৃষ্যকারীর মতো স্ত্রীর ভারতীয় শাড়িতে আগুন ধরিয়ে দিলেন তিনি।

ফের অস্থির বাংলাদেশ। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির প্রতিবাদে বাংলাদেশের রাস্তায় নেমেছেন হিন্দু-সহ সংখ্যালঘুরা। বাংলাদেশে আক্রান্ত হচ্ছেনও তাঁরা। তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে একাধিকবার বার্তা পাঠিয়েছে ভারত। তাতে বিশেষ হেলদোল দেখা যায়নি ইউনূস প্রশাসনের। কিন্তু, ভারতে বাংলাদেশের হাইকমিশন, ডেপুটি হাইকমিশনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। আবার আগামী ৯ ডিসেম্বর ঢাকা যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

ভারত যখন বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ঢাকাকে বার্তা দিচ্ছে, তখন বিএনপি নেতা ভারতীয় পণ্য বয়কটের ডাক দিলেন। স্থানীয় পণ্য ব্যবহার করতে বললেন। সেইসময় একটি লাল শাড়ি দেখিয়ে রিজভি বলেন, “এটি ভারতীয় শাড়ি। আমার স্ত্রীর। তিনি নিজে শাড়িটি আমায় দিয়েছিলেন। আমি আপনাদের সামনে শাড়িটি ছুড়ে ফেলে দিচ্ছি।”

অবিমৃষ্যকারীর মতো শাড়িটি ছুড়েও ফেলে দেন তিনি। এরপর দলের কর্মীদের শাড়িটিতে আগুন ধরাতে বলেন। দলীয় কর্মীরাও তাঁর কথা মতো শাড়িতে আগুন ধরিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি। ঘটনার নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও।

Follow Us
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
পৌরসভার TMC চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই, পিছনে কোন অঙ্ক?
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
গল্প করার মাঝে গুলি করে খুন, হতবাক প্রতিবেশীরা
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
কাঁথিতে রাস্তার এই হাল দেখলে শিউরে উঠবেন, কী বলছেন স্থানীয় বাসিন্দারা?
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা