AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইউনূস সরকারের চরম হুঁশিয়ারি, ৩১ জানুয়ারির মধ্যে এই কাজ না করলেই…

Bangladesh Interim Government: ইউনূস সরকারের প্রকাশিত তথ্যে দাবি করা হয়েছিল, সবথেকে বেশি ভারতীয় ও চিনের নাগরিকরাই অবৈধভাবে বসবাস করছে বাংলাদেশে।

ইউনূস সরকারের চরম হুঁশিয়ারি, ৩১ জানুয়ারির মধ্যে এই কাজ না করলেই...
মহম্মদ ইউনূস।Image Credit: PTI
| Updated on: Dec 27, 2024 | 2:42 PM
Share

ঢাকা: বাংলাদেশ অশান্ত হতেই ভারতে বেড়েছে অনুপ্রবেশের আশঙ্কা। এদিকে, বাংলাদেশও বিদেশি নাগরিকদের থাকা নিয়ে কঠোর পথে হাঁটছে। অবৈধভাবে বাংলাদেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের সময় বেঁধে দিল ইউনূস সরকার। ২০২৫ সালের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে। যদি এই সময়ের মধ্যে তারা বৈধ নথির ব্যবস্থা না করেন, তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

চলতি মাসের শুরুতেই স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বাংলাদেশে অবৈধভাবে বসবাস ও কাজ করা বিদেশি নাগরিকদের অবিলম্বে প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে বৈধতা অর্জন করতে হবে। অন্যথায় আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইউনূস সরকারের প্রকাশিত তথ্যে দাবি করা হয়েছিল, সবথেকে বেশি ভারতীয় ও চিনের নাগরিকরাই অবৈধভাবে বসবাস করছে বাংলাদেশে। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে ফের সতর্ক করে বলা হয়, অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের বৈধতা অর্জন করে থাকতে হবে। ৩১ জানুয়ারির মধ্যেই বাংলাদেশে অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকরা, যারা থাকছেন বা কর্মরত রয়েছেন, তাদের বৈধ কাগজ সহ ভিসা গ্রহণ করতে হবে। নাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে। এর জন্য সংশ্লিষ্ট দফতরগুলিকেও সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে।

৪ ডিসেম্বরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বাংলাদেশে আসা কোনও বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে, প্রথম ১৫ দিনের ক্ষেত্রে প্রতিদিন ১ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। ১৫ দিন পেরিয়ে গেলে, অতিরিক্ত সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত প্রতিদিন ২ হাজার টাকা জরিমানা এবং ৯০ দিনের বেশি থাকলে প্রতিদিন ৩ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।

Follow Us
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
খানাকুলে দ্বিতীয় হুগলি সেতু? খোঁজ করতেই যা জানা গেল...
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
নেতাজির অন্তর্ধান রহস্যের মধ্যেই 'চিতাভস্ম' নিয়ে সুপ্রিম দরজায় অনিতা
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
এক মাসেই চারুকলা পরিষদের গেরুয়া রং হল সাদা, কারণ কী?
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
ট্রাইব্যুনালের কাজ নিয়ে 'সুপ্রিম' প্রশ্ন, জবাব দিতে হবে কমিশনকে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
হাঁটু সমান কাদা-জলে ছুটছে বলদের পাল, মই ছাড়া প্রতি্যোগিতা সুন্দরবনে
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
রাস্তার ধারে জঞ্জালের স্তূপ! এ কী হাল TMC পরিচালিত বারুইপুর পুরসভায়?
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
বাড়ি নির্মাণে নিয়ম মানছেন না? শুনে নিন কী বলছেন অগ্নিমিত্রা
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
'সুপ্রিম' স্বস্তি অভিষেকের, তবে মানতে হবে একাধিক শর্ত
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
সুমিতের কাছ থেকে কোন তথ্য জানতে চায় সিআইডি?
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু
মুকুলের দেহ নিয়ে কী হয়েছিল সেদিন? বিস্ফোরক পুত্র শুভ্রাংশু