AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভারতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছে বাংলাদেশ? বড় পদক্ষেপ ইউনূস সরকারের

India-Bangladesh Relation: জানা গিয়েছে, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার বুধবারই এই নোটিস পাঠিয়েছে। ভারতে বাংলাদেশের হাই কমিশনার সহ পাঁচ রাষ্ট্রদূতকে অবিলম্বে যাবতীয় ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে।

ভারতের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছে বাংলাদেশ? বড় পদক্ষেপ ইউনূস সরকারের
মহম্মদ ইউনুস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: PTI
| Updated on: Oct 03, 2024 | 11:01 AM
Share

ঢাকা: ভারত-বাংলাদেশের সম্পর্কে নয়া মোড়। হাই কমিশনার সহ ভারতে উপস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূতদের  দেশে ফিরে আসার নির্দেশ দিল মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। সূত্রের খবর, ভারতে থাকা পাঁচ রাষ্ট্রদূতকে বাংলাদেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার চলতি সপ্তাহেই এই নোটিস পাঠিয়েছে। ভারতে বাংলাদেশের হাই কমিশনার সহ পাঁচ রাষ্ট্রদূতকে অবিলম্বে যাবতীয় ক্ষমতা হস্তান্তর করে বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে।

সূত্রের খবর, ভারতে বাংলাদেশের হাই কমিশনার মুস্তাফিজ়ুর রহমানের আগামী কয়েক মাসের মধ্যেই অবসর নেওয়ার কথা। তার আগেই তাঁকে দায়িত্ব ছেড়ে দেশে ফিরে আসতে বলা হল। ২০২২ সালে তাঁকে ভারতের রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ করা হয়। তার আগে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে বাংলাদেশের প্রতিনিধি এবং সুইৎজারল্যান্ড ও সিঙ্গাপুরের প্রতিনিধি হিসাবেও কাজ করেছেন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র মারফত খবর, শুধু ভারত নয়, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, পর্তুগাল, ব্রাসেলস, ক্যানবেরা, লিসবনের রাষ্ট্রদূতদেরও বাংলাদেশে ফিরে আসতে বলা হয়েছে। এমনকী, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী সদস্যকেও অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে। এর আগে ব্রিটেনে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা তাসনিমকেও ফিরে আসার নির্দেশ দিয়েছিল।

এদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিদেশ মন্ত্রকের এই সিদ্ধান্তে অখুশি অনেকেই। সূত্রের খবর, তাঁরা অভিযোগ তুলেছেন স্বেচ্ছাচারিতার। বাংলাদেশে ক্ষমতা বদলের পর, হাসিনা সরকারের নিয়োগ করা সমস্ত কর্তাদের সরিয়ে দিয়েছে ইউনূস সরকার। কিন্তু রাষ্ট্রদূতরা রাজনৈতিকভাবে নিয়োগ হন না। সেক্ষেত্রে কেন তাদের এভাবে দায়িত্ব ছেড়ে দেশে ফিরে আসতে বলা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আমলাদের একাংশ।

প্রসঙ্গত, গত ৫ অগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লিগ সরকারের। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে আসতে বাধ্য হন শেখ হাসিনা। এরপরই বাংলাদেশে নতুন অন্তর্বর্তী সরকার গঠন হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূসের নেতৃত্বে। নতুন বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপরে হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে, ইউনূস সরকারও ভারতের উপরে ক্রমাগত চাপ সৃষ্টি করছে হাসিনার প্রত্যাবর্তন নিয়ে। সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের সভায় ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা যোগ দিলেও, মুখোমুখি বৈঠক হয়নি প্রধানমন্ত্রী মোদী ও মহম্মদ ইউনূসের। এই পরিস্থিতিতে রাষ্ট্রদূত ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন কূটনীতিকরা।

Follow Us
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত
হুমায়ুনের সঙ্গে লড়বে না AIMIM, ভোটের আগেই বিরাট সিদ্ধান্ত