AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে’, রোহিঙ্গাদের নিয়ে বড় সিদ্ধান্ত ইউনূসের, বাংলায় অনুপ্রবেশ বাড়বে?

Bangladesh Rohingya: শান্তি নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস বলেন, "এই বিষয়ে নজর দিতেই হবে। সীমান্তে পরিস্থিতি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। সীমান্তে অপরাধমূলক কাজ ক্রমেই বেড়ে চলেছে।"

'দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে', রোহিঙ্গাদের নিয়ে বড় সিদ্ধান্ত ইউনূসের, বাংলায় অনুপ্রবেশ বাড়বে?
রাষ্ট্রপুঞ্জের মঞ্চে মহম্মদ ইউনূস।Image Credit: PTI
| Updated on: Sep 28, 2024 | 2:09 PM
Share

নিউইয়র্ক: সময় বদলেছে, বদলেছে সরকারও। রোহিঙ্গা ইস্যু নিয়ে আর চুপ থাকতে পারছেন না মহম্মদ ইউনূস। এবার আন্তর্জাতিক মহলে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যু নিয়ে সাহায্য চাইলেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভারপ্রাপ্ত প্রধান, মহম্মদ ইউনূস রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বললেন, “বাংলাদেশ শেষ সীমায় পৌঁছে গিয়েছে। এখনও যদি নজর দেওয়া না হয়, তবে শুধু বাংলাদেশই নয়, গোটা এশিয়া অঞ্চলই বিপদে পড়বে।”

রাষ্ট্রপুঞ্জের সভায় যোগ দিতে নিউইয়র্কে গিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস। বাংলাদেশ সরকারের পতন ও নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর এটাই প্রথম বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব ছিল। একাধিক বিষয় নিয়ে আলোচনা করেন মহম্মদ ইউনূস। রোহিঙ্গা ইস্যুও ছিল তার মধ্যে। তিনি বলেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানো ছাড়া উপায় নেই। 

শান্তি নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনূস বলেন, “এই বিষয়ে নজর দিতেই হবে। সীমান্তে পরিস্থিতি নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। সীমান্তে অপরাধমূলক কাজ ক্রমেই বেড়ে চলেছে। আমাদের আইন-প্রশাসন ও আন্তর্জাতিক মহলের সাহায্যে আমরা ক্যাম্পগুলিতে শান্তি বজায় রাখতে পারলেও, মায়ানমারের রোহিঙ্গা পরিস্থিতি পর্যালোচনা করা উচিত।”

রোহিঙ্গা পরিস্থিতি সামাল দিতে মহম্মদ ইউনূস তিনটি প্রস্তাবনাও দেন। এর মধ্যে রোহিঙ্গা সমস্যা মেটাতে আন্তর্জাতিক সমর্থন, রোহিঙ্গাদের গণহত্যা ও বাংলাদেশে রোহিঙ্গা পরিস্থিতির জন্য আর্থিক সাহায্যের আবেদন জানান।

Follow Us
'একুশে যা, ২০২৬-ও তাই', সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে খোঁচা তাপসের?
'একুশে যা, ২০২৬-ও তাই', সংকল্পপত্র প্রকাশের মঞ্চে কাকে খোঁচা তাপসের?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
সুপ্রিম কোর্টে দায়ের কিসের জনস্বার্থ মামলা?
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
'হাজার কোটির ডিল' বিতর্কে হুমায়ুনের হাত ছাড়ল মিম
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
সংকল্পপত্র: অন্নপূর্ণা প্রকল্পে মাসে ৩০০০ টাকার প্রতিশ্রুতি বিজেপির
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
ট্রাইব্যুনালে ‘পাশ’ ভোটারদের ভবিষ্যৎ ঝুলে কোর্টে, অপেক্ষা ১৩ এপ্রিলের
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
গরমে কুল থাকতে সোহম খাচ্ছেন চিড়ে-টকদই, দুপুরে পাতে কী কী থাকছে?
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
ISF কর্মীর বাড়ি থেকে উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র ও কার্তুজ
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
পুর নিয়োগ দুর্নীতি! দুই মন্ত্রীকে ফের তলব ইডির
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
শাড়িতেই স্বাচ্ছন্দ্য চন্দনা বাউড়ি, কুল থাকতে কী করছেন BJP প্রার্থী
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর
ডেবরার সভা থেকে তৃণমূলকে উপড়ে ফেলার ডাক শাহর