AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

২৭ বছরের পথ চলা শেষ, বিচ্ছেদ বিল ও মেলিন্দা গেটসের

এতকিছুর পরেও বিল গেটস সাফ জানিয়েছেন, গেটস ফাউন্ডেশনের হয়ে তাঁরা একসঙ্গেই কাজ করবেন

২৭ বছরের পথ চলা শেষ, বিচ্ছেদ বিল ও মেলিন্দা গেটসের
ফাইল চিত্র
| Updated on: May 04, 2021 | 9:57 AM
Share

ওয়াশিংটন: ২৭ বছরের বিবাহ জীবনে ইতি টানলেন বিল (Bill Gates) ও মেলিন্দা গেটস। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিচ্ছেদের কথা শেয়ার করেছেন বিল গেটসে। টুইটে তিনি লিখেছেন, “সম্পর্ককে টিকিয়ে রাখার একাধিক চিন্তাভাবনার পরে আমরা ঠিক করেছি বিবাহ জীবন শেষ করার। আমরা ৩ সন্তানকে বড় করে তুলেছি পাশাপাশি একটি ফাউন্ডেশন তৈরি করেছি যা সারা বিশ্বে মানুষের জন্য কাজ করে।”

এতকিছুর পরেও বিল গেটস সাফ জানিয়েছেন, গেটস ফাউন্ডেশনের হয়ে তাঁরা একসঙ্গেই কাজ করবেন, কিন্তু বিচ্ছেদের পথে হেঁটে। তা ছাড়া সকলের কাছে এই বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে চেয়ে সকলের কাছে একান্তে থাকার অনুরোধ করেছেন বিল গেটস। বিশ্বের অন্যতম বৃহৎ এই সংস্থার এক মুখপাত্রও জানিয়ছেন, বিল অ্যান্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার তাঁরা দু’জনেই থাকবেন। তাঁদের পদে পরিবর্তন আসার কোনও সম্ভাবনা নেই।

উল্লেখ্য, মাইক্রোসফ্টের কো-ফাউন্ডার বিল গেটসের বিশ্বের চতুর্থ ধনী ব্যক্তি। মেলিন্দা গেটস মাইক্রোসফ্টের ম্যানেজার হিসেবে কাজ করেছেন। করোনা অতিমারিতে বিশ্বের কোণায় কোণায় সাহায্য পৌঁছে দিয়েছে বিল অ্যান্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশন। এর আগে ২০১৯ সালে আরও এক ধনী অ্যামাজন প্রধান জেফ বেজ়োস ও তাঁর স্ত্রী ম্যাকেঞ্জি স্কট বিচ্ছেদের ঘোষণা করেছিলেন।

আরও পড়ুন: লকডাউনই রুখতে পারে করোনা, ভারতকে একাধিক পরামর্শ বাইডেনের স্বাস্থ্য উপদেষ্টার

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!