CM Mamata Banerjee: ‘আপনি আবার বাংলায় আসুন’, ধরনা তুলেই সোজা বোসের দরবারে মমতা
Mamata on CV Ananda Bose: এক্স হ্যান্ডেলে সাক্ষাৎ নিয়ে পোস্টও করেন মমতা। সেখানেও বোসের ভূয়সী প্রশংসা করতে দেখা যায় মমতাকে। লেখেন, "পশ্চিমবঙ্গের মাননীয় প্রাক্তন রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস আগামীকাল বিদায় নিচ্ছেন। ধর্মতলায় আমাদের পাঁচ দিনের ধরনা কর্মসূচি শেষ করে আমি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করলাম।”

কলকাতা: ১০১ ঘণ্টা পর তুলে নিয়েছেন ধরনা। ধরনা প্রত্যাহারের পরেই প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্য় সরকারের অতিথিশালার সৌজন্যে রয়েছেন বোস। এদিন সন্ধ্যায় ধর্মতলা থেকে সোজা সেখানে চলে যান মমতা। মুখোমুখি হন সাংবাদিকদেরও। ফের সুর চড়ালেন কেন্দ্রের বিরুদ্ধে। সাক্ষাৎ শেষে মমতা বলেন, “যেহেতু উনি কালকে চলে যাচ্ছেন তাই দেখা করলাম। ওনার সঙ্গে অনেকদিন একসঙ্গে কাজ করেছি। আমার সঙ্গে ওনার ভাল সম্পর্কই ছিল। ভোটের আগে আচমকা ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমার মনের কথা আমি ওনাকে বলে এসেছি। সঙ্গে এও বলেছি আপনি এতদিন বাংলায় ছিলেন, বাংলাকে ভাল চেনেন, আপনি আবার বাংলায় আসুন।”
এক্স হ্যান্ডেলে সাক্ষাৎ নিয়ে পোস্টও করেন মমতা। সেখানেও বোসের ভূয়সী প্রশংসা করতে দেখা যায় মমতাকে। লেখেন, “পশ্চিমবঙ্গের মাননীয় প্রাক্তন রাজ্যপাল ডঃ সিভি আনন্দ বোস আগামীকাল বিদায় নিচ্ছেন। ধর্মতলায় আমাদের পাঁচ দিনের ধরনা কর্মসূচি শেষ করে আমি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করলাম। ডঃ বোস একাধারে অত্যন্ত পণ্ডিত এবং এক বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁর কার্যকালে আমাদের রাজ্যের উন্নতি এবং জনকল্যাণমূলক নানা বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করার সুযোগ আমার হয়েছিল। এই আলাপচারিতাগুলি আমার কাছে সবসময়ই অত্যন্ত মূল্যবান।”
এখানেই না থেমে মমতা আরও লেখেন, “আমি ডঃ বোসকে তাঁর আগামী দিনের সমস্ত নতুন উদ্যোগ ও পথচলার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি নিশ্চিত যে তাঁর অগাধ পাণ্ডিত্য ও অভিজ্ঞতাকে পাথেয় করে আগামী দিনে তিনি যে দায়িত্বই গ্রহণ করবেন, সেখানে সফলতার স্বাক্ষর রাখবেন।”
After concluding our five-day dharna at Dharmatala, I took a moment to personally meet C. V. Ananda Bose, the Hon’ble Ex Governor of West Bengal, ahead of his departure tomorrow.
Dr. Bose is an erudite and distinguished individual, and during his tenure I had the opportunity to… pic.twitter.com/EZiBPeaWF2
— Mamata Banerjee (@MamataOfficial) March 10, 2026
