AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh News: আবারও একই ছবি! হাসিনার পর এবার ইউনূস সরকারের বিরুদ্ধেও চড়ছে সুর

Bangladesh News: তাঁর কথায়, 'নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার রয়েছে। কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। তাই আমার অনুরোধ, দেশে যে সংকট চলছে, তা থেকে মুক্ত করে, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করুক।'

Bangladesh News: আবারও একই ছবি! হাসিনার পর এবার ইউনূস সরকারের বিরুদ্ধেও চড়ছে সুর
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস Image Credit: PTI
| Updated on: Jan 25, 2025 | 12:26 PM
Share

ঢাকা: হাসিনার সরকার ফেলতে এককালে হাত মিলিয়ে ছিল তারা। কিন্তু এখন সময় বদলেছে। সরকার বদলেছে, তাই প্রতিদ্বন্দ্বীতাও এসেছে। দেশের যে নির্বাচন দরকার, তা নিয়েও কোনও সন্দেহ নেই। আর নির্বাচনের ঘোষণা একবার হয়ে গেলেই ইউনূসের জোটের বিরুদ্ধে আটঘাঁট বেঁধে যে ময়দানে নামবে বিএনপি, সেই নিয়ে কোনও ধন্দ নেই।

তবে আপাতত এই রকম চাপানউতোর আবহেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও তপ্ত করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেললেন তিনি।

তাঁর কথায়, ‘নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার রয়েছে। কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না। তাই আমার অনুরোধ, দেশে যে সংকট চলছে, তা থেকে মুক্ত করে, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করুক।’

তবে এখানেই থামেননি তিনি। অন্তর্বর্তী সরকার আদতেই জনগণের সকল প্রত্যাশা পূরণে সফল হবে কি না সেই নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব। তাঁর দাবি, ‘অন্তর্বর্তী সরকারকে অনেক প্রত্যাশা নিয়ে গঠন করেছে সাধারণ মানুষ। কিন্তু আপাতত এটাই সত্যি যে এখনও পর্যন্ত বাংলাদেশ যে অবস্থায় দাঁড়িয়ে আছে, তা থেকে এটা অন্তত স্পষ্ট, মানুষের সেই প্রত্যাশা কোনও মতেই পূরণ করতে পারবে না ইউনূসের অন্তর্বর্তী সরকার।’

উল্লেখ্য, এটা প্রথম নয়। বিএনপির তাবড় তাবড় নেতার পাশাপাশি দলের প্রধান খালেদা জিয়া অরফানেজ ট্রাস্টি মামলা থেকে রেহাই পেতে সুর চড়িয়েছেন আলমগীর। সম্ভবনা তৈরি হয়েছে প্রায় এক দশক বিদেশে কাটিয়ে এবার হয়তো দেশে ফিরতে চলেছেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান। ফলত, সে দেশের অন্দরে নতুন করে জোর পেতে চলেছে বিএনপি। আর সেই জোরকেই কাজে লাগাতে বারবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরব হয়ে নির্বাচনের দাবিতে ময়দানে নেমেছে তারা।

Follow Us